Thursday, May 7, 2026

২ টাকার কয়েনে মিনি দুর্গা তৈরি করে তাক লাগালেন ঘূর্ণীর বাবা-ছেলে

Date:

Share post:

দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে।মাত্র ১০ দিন পরেই উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি। পটুয়াপাড়ায় এখন তুঙ্গে ব্যস্ততা। প্রতিমাকে রাঙিয়ে তুলতে দিনরাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা।এরই মধ্যে দু টাকার কয়েনে একটি আস্ত দুর্গা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণীর নরোত্তম পাল ও তার ছেলে সত্যজিত পাল বাক্সবন্দি মিনি দুর্গা তৈরি করছেন বেশ কয়েক বছর ধরে। বলতে পারেন রীতিমতো জুটি বেধেছেন বাবা-ছেলে।তাদের তৈরি এই বাক্সবন্দি মিনি দুর্গার চাহিদা বেশ ভালো।

কারণ, কারোকে উপহার দেওয়ার জন্য বা বাড়িতে সাজিয়ে রাখার জন্য এই মিনি দুর্গার চাহিদা রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। বাবা ছেলে এবার আরও এক কদম এগিয়ে তৈরি করেছেন দু-টাকার কয়েনে আস্ত দুর্গা।

তাদের তৈরি দুর্গা চওড়ায় দেড় সেন্টিমিটার এবং উচ্চতায় এক ইঞ্চি, জানালেন খোদ শিল্পী সত্যজিৎ পাল। ২ টাকার কয়েনে তাদের তৈরি দুর্গা, রীতিমতো নজর কাড়ছে। কেউ চাইলেই সংগ্রহ করতে পারেন এই দুর্গা। শিল্পী নরোত্তম পাল বলেন, এছাড়াও ধাতু দিয়ে চার ইঞ্চি উচ্চতা দুই ইঞ্চি চওড়ার ধাতু দিয়ে তৈরি দুর্গার চাহিদাও যথেষ্ট।শিল্পী নিজেই জানালেন, পুজোর সময় চাহিদা একটু বেশি হলেও সারা বছরই তাদের এই দুর্গার চাহিদা থাকে। কৃষ্ণনগরের পুতুল তৈরির ঘরানা থেকেই তাদের এই মিনি দুর্গা তিরির পরিকল্পনা বলে জানা গিয়েছে।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...