Thursday, June 18, 2026

আগামিকাল দিল্লিতে খেলতে নামার আগে অস্বস্তিতে বিরাট, কিন্তু কেন?

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট কোহলি-কে এল রাহুল জুটি। আগামিকাল দিল্লিতে ম‍্যাচ। অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান। আর তার আগে অস্বস্তিতে বিরাট। এদিন এমনটাই জানালেন তিনি।

অরুণ জেটলি স্টেডিয়ামে বিরাটের নামে একটি স্ট্যান্ডও রয়েছে। দিল্লির মাঠে খেলতে নেমে খুশি বিরাট। তবে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে খেলা খুবই অস্বস্তিকর বলে জানালেন বিরাট। এদিন এক সাক্ষাৎকারে কোহলি বলেন,”এই মাঠেই প্রথমবার নির্বাচকেরা আমাকে দেখেছিলেন। প্রথমবার সুযোগ পেয়েছিলাম। সব স্মৃতি ভিড় করে আসে। অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামা আমার কাছে খুবই স্পেশাল। তবে ওই মাঠে এখন আমার নামে একটা স্ট্যান্ড আছে। সত্যি বলতে এটা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না। খুব অস্বস্তিকর একটা অনুভূতি। ভাল লাগে এটা দেখে যে, আমি যেখানে খেলা শুরু করেছিলাম, সেখানেই এখন আমার নামে স্ট্যান্ড।”

আগামিকাল আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত টিম ইন্ডিয়া। তবে আফগানিস্তানের বিরুদ্ধেও ম‍্যাচে নেই শুভমন গিল। গতকালই বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়েছিল। সূত্রের খবর প্লেটলেট কমে যাওয়ার জন‍্য চেন্নাইয়ের একটি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল শুভমনকে। জানা যাচ্ছে, ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন শুভমন।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দরন্ত ইনিংস, অজিদের বিরুদ্ধে নিজেদের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিরাট-রাহুল

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...