Friday, May 8, 2026

সুস্থ আছেন নোবেল জয়ী অমর্ত্য, মৃ.ত্যুর খবর ভু.য়ো: নন্দনা

Date:

Share post:

সুস্থ আছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। মঙ্গলবার বিকেলে হঠাৎই একটি গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। অমর্ত্যই ছাত্রী আরেক নোবেল জয়ী অর্থনীতিবিদ ক্লাডিয়া গোলডিন এক্স হ্যান্ডেলে জানান, “মর্মান্তিক! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত।” দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমেও। কিন্তু এই ক্লাডিয়া গোলডিনের এক্স হ্যান্ডেলে গিয়ে সেই পোস্ট খুঁজে পাওয়া যায় না। এর কিছুক্ষণ পরেই অমর্ত্য সেন-নবনীতা দেবসেনের কন্যা অভিনেত্রী নন্দনা দেবসেন সংবাদ মাধ্যমকে জানান, তাঁর বাবা একেবারেই সুস্থ রয়েছেন।

নন্দনার কথায়, এই খবরটি একেবারেই ভুয়ো। দু’সপ্তাহ তাদেরকে কেম্বিজের বাড়িতে বাবার সঙ্গে কাটিয়ে এসেছেন। অমর্ত্য সেন (Amartya Sen) এখনও নিয়মিত সপ্তাহে দু’টি করে পাঠক্রম পড়াচ্ছেন হার্ভার্ডে। নিজের বই লিখছেন। দয়া করে গুজব ছড়াবেন না।

প্রতীচী ট্রাস্টের তরফেও জানানো হয়, অমর্ত্য সুস্থ আছেন। কেন হঠাৎ নিজের শিক্ষককে নিয়ে এই পোস্ট করলেন নোবেলজয়ী ক্লডিয়া! প্রথম পোস্টের প্রায় আধঘন্টা পর এক সানডে দ্বিতীয় পোস্ট করা হয়। সেখানে জানানো হয় “এই অ্যাকাউন্টটি ভুয়ো। ইটালিয়ান সাংবাদিক টোমাসো ডেবেনেডেট্টি এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন।”

তবে ক্লাডিয়ার পোস্ট দেখে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করতে শুরু করেন রাজনৈতিক নেতারা। বিজেপি বিরোধিতায় সব সময় মুখর থাকেন নোবেল জয়ী অমর্ত্য সেন। তবে তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর পরেই  নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে তা ডিলিট করে দেন।

দীর্ঘজীবী হোন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...