Friday, May 15, 2026

মিলল ছুটি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বুধবারই আহমেদাবাদ রওনা হচ্ছেন শুভমন

Date:

Share post:

ডেঙ্গি কাটিয়ে দ্রুত সুস্থ হচ্ছেন শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বুধবারই আহমেদাবাদ যাওয়ার কথা রয়েছে তাঁর। ফলে পাকদের বিরুদ্ধে ভারতীয় ওপেনারের খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে।বোর্ডের একটি সূত্রে জানা গিয়েছে, বুধবারই চেন্নাই থেকে আমদাবাদ রওনা হবে শুভমন। গোটা ব্যাপারটাই থাকবে বোর্ডের চিকিৎসক দলের নজরে থাকবেন তিনি। আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ। আহমেদাবাদ শুভমনেরই নিজের শহর । সেখানে শুভমনের রেকর্ডও নজরকাড়া। এক দিনের ক্রিকেটে একটি দ্বিশতরান রয়েছে। ফলে সেই মাঠে তাঁকে খেলানোর আপ্রাণ চেষ্টা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

মঙ্গলবারই ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছিলেন, শুভমন দ্রুত সুস্থ হয়ে উঠছে। হাসপাতাল থেকে হোটেলে ফিরে এসেছে। মেডিক্যাল টিম ওর উপর নজর রাখছে। আমাদের নিয়মিত পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। দলে যোগ দিলেও দীর্ঘ ধকল শেষে শুভমন আদৌ ম্যাচ খেলার মতো অবস্থায় থাকবেন কি না সেটাই প্রশ্ন। কারণ, গত কয়েক দিনে ব্যাট-বলের সঙ্গে কোনও সম্পর্কই ছিল না তাঁর। শনিবার খেলতে হলে দ্রুত নিজেকে তৈরি করতে হবে।

পরিস্থিতি বুঝে অনুশীলনে নামতে পারেন। সূত্রের খবর ৭০ থেকে ৮০ শতাংশ ফিট হয়েছেন। সোমবার বিকেলে চেন্নাইতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হয়। প্লেটিলেট কমায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বেশ ভালভাবেই সুস্থ হচ্ছেন ভারতীয় ওপেনার শুভমান গিল।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...