Monday, May 11, 2026

৫ রাজ্যের ৪টেতেই গোহারা হারছে বিজেপি, বলছে জনমত সমীক্ষা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের(Loksabha Election) আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে(Assembly Election) সেমিফাইনাল হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার প্রকাশ্যে এল এই রাজ্যগুলির রাজনৈতিক হালহকিকত। এবিপি সি ভোটারের জনমত সমীক্ষায় জানা যাচ্ছে এই ৫ রাজ্যের নির্বাচনের মধ্যে ৪ রাজ্যেই গোহারা হারতে চলেছে গেরিয়া শিবির। অন্যদিকে, এই রাজ্যগুলিতে বড় জয়ের পথে কংগ্রেস(Congress)।

এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এই পাঁচ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশে কিছুটা লড়াই হতে পারে কংগ্রেস ও বিজেপির(BJP) মধ্যে। মধ্যপ্রদেশের বর্তমান শাসকদল বিজেপি। তবে ২৩০ আসনের মধ্যপ্রদেশে ১১৩ থেকে ১২৫টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি পেতে পারে ১০৪ আসন।

রাজস্থানে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সমীক্ষা বলছে, গত কয়েক দশকের রীতি বজায় রেখে এবারেও মরুরাজ্যে ক্ষমতা বদল হবে। কংগ্রেসের হাত থেকে এবার ক্ষমতা চলে যেতে চলেছে গেরুয়া শিবিরের হাতে। সেখানে বিজেপি পেতে পারে ১২৭-১৩৭ আসনে। কংগ্রেস সেখানে পেতে পারে মাত্র ৫৯-৬৯ আসনে। পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র রাজস্থানেই সুখবর রয়েছে বিজেপির জন্য। যদিও এই রাজ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম অবস্থায় রয়েছে। ফলে শেষ মুহূর্তে এখানে বড় অঘটন ঘটলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

মাওবাদ সমস্যায় জর্জরিত ছত্তিশগড়ে ফের কংগ্রেসের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে ABP-C Voter সমীক্ষা। তবে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। ৯০ আসনের ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৪৫ থেকে ৫১ আসন। আর বিজেপির দখলে যেতে পারে ৩৯ থেকে ৪৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ২টি আসন।

এবিপি সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় (Telengana) এবার অঘটন ঘটাতে পারে কংগ্রেস। সেরাজ্যে বিআরএস-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৪৮-৬০টি আসন। কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস পেতে পারে ৪৩-৫৫ আসন। যদিও এখানে বিজেপির অস্তিত্ব বড়ই কম, তবুও এখানে ৫-১১ টি আসন পেতে পারে বিজেপি।

সবশেষে মিজোরাম বিধানসভায় এবার ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত দিয়েছে জনমত সমীক্ষা। এই রাজ্যে ৪০ আসনের মধ্যে কংগ্রেসের দখলে যেতে পারে ১০-১৪ আসন। মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে ১৩-১৭ আসন। আর ZPM পেতে পারে ৯ থেকে ১৩ আসন। এখানে বিজেপির কোনও অস্তিত্বই নেই।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...