Sunday, March 8, 2026

তদন্তের জন্য আরও সময় চায় ইডি! দিল্লি হাই কোর্টে ফের পিছল অনুব্রত-মামলা

Date:

Share post:

ফের পিছল গরু পাচার মামলার (Cow Smuggling Case) শুনানি। বুধবার দিল্লি হাই কোর্টে (Delhi High COurt) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা (Enforcement Directorate) জানান, তদন্তের কাজ শেষ করার জন্য তাঁদের আরও সময় প্রয়োজন। কারণ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অন্য একটি মামলা নিয়ে ব্যস্ত রয়েছেন। আর সেকারণেই এই মামলার শুনানি আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপরই দিল্লি হাই কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আগামী ১৮ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন তিহার জেলেই থাকতে হবে বীরভূমের কেষ্টকে।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত অগাস্ট মাসেই গ্রেফতার করা হয় অনুব্রতকে। তারপরই তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে অনুব্রত মামলার জট কেন এখনও কাটছে না? তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। এত সময় পেরিয়ে গেলেও কেন এই মামলার সুরাহা করতে পারছে না তা নিয়ে এর আগেও বহুবার রীতিমতো আদালতে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। তবে বুধবার দিল্লি হাই কোর্টে গরু পাচার মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়।   

 

 

 

 

 

spot_img

Related articles

এজেন্সিতে কাজ না হওয়ায় এবার রাষ্ট্রপতিকে হাতিয়ার! মমতার পাশে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধীরা

ইডি-সিবিআই বা আয়কর দফতরের মতো ‘অস্ত্র’ প্রয়োগ করেও বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে না পেরে ভোটের আগে খোদ রাষ্ট্রপতিকে...

আজ এসএসসির গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় ট্রেন বাতিলের ভোগান্তি! 

রবিবার রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি কর্মীদের নিয়োগ (Group D Written exam) পরীক্ষা হতে চলেছে। গত...

ধর্মতলায় ধর্নার তৃতীয় দিন: নারীদিবসে আজ মহিলা-পুরুষ নির্বিশেষে মিছিলে যোগদানের আহ্বান মমতার

নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্তে বাংলার লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্না...

‘অপয়া’ মোদি স্টেডিয়ামে আজ বিশ্বজয়ী হওয়ার লড়াই সূর্য- গম্ভীরদের

একমাস ধরে চলতে থাকা টুর্নামেন্টের সর্বশেষ দিন এসে উপস্থিত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)আজ কুড়ি কুড়ি...