Wednesday, May 13, 2026

রাজস্থান কংগ্রেসে সন্ধির বার্তা! দায়িত্বে গেহলট, সহকারী পাইলট

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে দ্বন্দ্ব সরিয়ে সন্ধির বার্তা রাজস্থান(Rajsthan) কংগ্রেস(Congress)। হাইকমান্ডের উদ্যোগে অশোক গেহলট(Ashok Gehlot) ও শচিন পাইলটের(Sachin Pilot) মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে দিল কংগ্রেস। জানা যাচ্ছে, নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী বাছাই, দলের প্রচার কৌশল বাছাই, সবটাই থাকছে গেহলটের নিয়ন্ত্রণে। এবং সচিন পাইলট থাকবেন তাঁর সহযোগী হিসেবে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে এমনটাই।

শোনা যাচ্ছে, রাজস্থানে টিকিট বণ্টনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে অশোক গেহলটকেই। ২০০ আসনের মধ্যে ১২০-১৩০টি আসনেই প্রার্থী নির্বাচনের ভার গেহলটের উপর। এই আসনগুলিতে তিনি কোনও নতুন মুখ চাইলে আনতে পারবেন, চাইলে বিধায়কদের আসন বদলে দিতে পারবেন, চাইলে বিধায়কদের বাদও দিতে পারবেন। বাকি ৭০-৮০টি আসনে প্রার্থী বাছবেন শচিন পাইলট-সহ অন্য নেতারা। অর্থাৎ প্রার্থী বাছাইয়ের অংশীদারীতে অনেকটাই পিছিয়ে পাইলট। যার অর্থ ফের কংগ্রেস সরকার গঠিত হলে বিধায়কদলে প্রাধান্য থাকবে গেহলট অনুগামীদেরই।

কংগ্রেস সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে গেহলট ও পাইলট এখন একজোট। নিজেদের বিবাদ মিটিয়ে রাজ্যে বিজেপিকে (BJP) কীভাবে রুখে দেওয়া যায় সেই চেষ্টাই করছেন। তবে কংগ্রেসের তরফে এই দাবি করা হলেও, তাঁদের মধ্যে ঐক্য এখনও প্রকাশ্যে দেখা যায়নি। এখনও একসঙ্গে জনসভা করেননি পাইলট এবং গেহলট। কংগ্রেস চাইছে দ্রুত সেই কাজটা হয়ে যাক। অবশ্য ৫ বছর অন্তর সরকার বদল হয় রাজস্থানে। সেদিক থেকে এবার ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী বিজেপি। তবে কংগ্রেসের দাবি অশোক গেহলট রাজস্থানে এখন অত্যন্ত জনপ্রিয় মুখ, ফলে রাজস্থানে সরকার বদলের চিরাচরিত রীতি বদলে যেতে চলেছে এবার।

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...