Monday, March 16, 2026

ফের যোগীর ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা! নাবালিকাকে ধর্ষণ করে খুন

Date:

Share post:

ফের এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল যোগী আদিত্যনাথের ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। ফের সেই লখিমপুর খেরি। বিজেপি শাসিত এই রাজ্যে ফের এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিল বছর তেরোর এক নাবালিকা। আখের খেত থেকে দেহ উদ্ধারের পর দেখা যায় নাবালিকার সারা শরীরে একাধিক ক্ষত। দুটি চোখ খুবলে নেওয়া হয়েছে। ঘটনার বীভৎসতায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

গত রবিবার স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি ওই নাবালিকা। পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। শুরু হয় তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শারীরিক অত্যাচারের পর নির্মমভাবে খুন করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। একটি টুইটে তৃণমূল বলেছে, “বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আরও একটি হাড়হিম করা অপরাধ! লখিমপুর খেরিতে একটি আখ ক্ষেতে ১৩ বছর বয়সী এক কিশোরীর বিকৃত মৃতদেহ উদ্ধার হয়েছে।” তৃণমূলের প্রশ্ন, “আর কতদিন? যোগী আদিত্যনাথ কবে আপনার ডবল ইঞ্জিন ডিজাস্টার সরকারের এজেন্ডায় মানুষের নিরাপত্তা থাকবে? এটা স্পষ্ট যে উত্তরপ্রদেশে বিজেপির শাসন কালে, মানুষের জীবনের একনয়াও মূল্য নেই!” গত জুনেও উত্তরপ্রদেশেরই ফিরোজ়াবাদ জেলায় এমনই এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...