Thursday, June 25, 2026

উত্তরে চলবে বৃষ্টি, মহালয়ায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

রাত পেরোলেই মহালয়া (Mahalaya)। আর হাতে গোনা কয়েকদিন। তারপরই দেবী দশভুজার বন্দনায় মেতে উঠবে রাজ্যবাসী। তবে পুজোর (Durga Pujo) সময় কেমন থাকবে আবহাওয়া (Weather) তা নিয়ে রাজ্যবাসীর চিন্তার শেষ নেই। তবে বেশ কিছুদিন টানা ঝড়-বৃষ্টি চলার পর আপাতত শান্ত আবহাওয়া। দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ। যদিও উত্তরবঙ্গ রোজই মেঘলা থাকছে। রাতের দিকে বৃষ্টিও হচ্ছে কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার মহালয়ার দিনও দক্ষিণবঙ্গে ভালো থাকবে আবহাওয়া। গত দু-তিন দিন থেকে দক্ষিণবঙ্গে সেইরকম বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কিছুটা বাড়বে তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে। অন্যদিকে, আগামী ১৬ তারিখ অবধি কলকাতায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। মহালয়ার দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। দক্ষিণে বাতাসে জলীয় বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দিনের বেলায় গরম বাড়বে।

এদিকে শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি জারি থাকবে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...