Friday, June 26, 2026

মহেশতলার প্লাস্টিক কারখানায় বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই রাজ্যবাসী মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। এদিকে শনিবার মহালয়া। তার আগেই মহেশতলায় (Maheshtala) ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Massive Fire)। শনিবার সকালে মহেশতলার এক প্লাস্টিক কারখানায় (Plastic Factory) ভয়াবহ আগুন লেগে যায়। মহেশতলার ডাকঘর মোড় এলাকার ঘটনা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা বাড়ায় ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে দমকল সূত্রে খবর। এদিকে ঘটনায় ওই প্লাস্টিক কারখানার এক শ্রমিক গুরুতর আহত হন বলে খবর। পুলিশ সূত্রে খবর, আহত শ্রমিকের নাম নিরঞ্জন নস্কর। ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

এদিন আগুন লাগার কারণে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। মহেশতলা থানার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এই মণ্ডলপাড়া এলাকা। স্থানীয়রা জানান, এই কারখানায় দুধের প্যাকেট তৈরি হয়। সেখানেই সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকা আগুন লাগে। তবে আগুন লাগার পরই স্থানীয়রা দমকলে খবর দেয়। কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বাহিনী। তবে দমকল সূত্রে খবর, গোডাউনের যে অংশে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা ছিল। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...