Sunday, June 21, 2026

বিশ্ব ক্ষুধা সূচকের ভ.য়ঙ্কর ছবি প্রকাশ্যে! পাকিস্তান-শ্রীলঙ্কার থেকেও খারাপ হাল মোদির ভারতের

Date:

Share post:

মুখেই আচ্ছে দিনের বুলি। কিন্তু আসলে তা আচ্ছে না বুরা, মোদি সরকারের আসল উন্নয়নের ছবি প্রকাশ্যে এল। এবার ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছল ভারতের ক্ষুধার মাত্রা। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index 2023) ১২৫ দেশের মধ্যে ১১১ নম্বরে জায়গা পেল ভারত (India)। ২০২২ সাল অর্থাৎ গত বছরে ভারত ছিল ১০৭তম স্থানে। বৃহস্পতিবার এই সূচক প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত পেয়েছে মাত্র ২৮.৭ পয়েন্ট। তবে ভারতের থেকে প্রায় সকল প্রতিবেশি দেশই এই সূচকে আগে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, চরম আর্থিক দুর্দশায় ধুকতে থাকা পাকিস্তান (Pakistan) ও ১০২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কা (Sri Lanka) আছে ৬০তম স্থানে। এছাড়া, বাংলাদেশ আছে ৮১তম স্থানে আর নেপাল আছে ৬৯তম স্থানে।

ক্ষুধা সূচকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে অপুষ্টির হার ১৬.৬ শতাংশ। তবে এই সুচক মানতে নারাজ কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রের দাবি, ক্ষুধা পরিমাপের প্রক্রিয়াতেই নাকি ত্রুটি রয়েছে। তবে দেশের এমন ভয়ঙ্কর অবস্থা সামনে আসতেই চব্বিশের নির্বাচনের আগে বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির। বিরোধীদের অভিযোগ, দেশকে ‘সর্বনাশের’ মুখে ঠেলে দিচ্ছে মোদি সরকার। সাধারণ মানুষের হকের টাকা আটকে রাখা হচ্ছে। সেকারণে দুবেলা খাবার জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দেশবাসীকে।

তবে বিশ্ব ক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়া এবং সাহারার দক্ষিণের আফ্রিকার দেশগুলির থেকে ভাল ফল করেছে। এই দুটি এলাকারই স্কোর ২৭। ক্ষুধা সূচকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে অপুষ্টির হার ১৬.৬ শতাংশ। অনূর্ধ্ব-পাঁচ বছরের শিশুদের মধ্যে মৃত্যুর হার ৩.১ শতাংশ। ১৫ থেকে ২৪ বছর বয়সী মহিলাদের মধ্যে রক্তাল্পতার প্রবণতা ৫৮.১ শতাংশ। পাশাপাশি সূচক অনুযায়ী, শিশুদের উচ্চতার সঙ্গে ওজনের অনুপাতে বিশ্বের মধ্যে সবথেকে পিছিয়ে আছে ভারত। মাত্র ১৮.৭ শতাংশ। তবে, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সাফাই, এই সূচকের ফলাফলগুলি কিছুতেই মেনে নেওয়া যায় না। মন্ত্রকের দাবি, এই সূচক তৈরির ক্ষেত্রে পদ্ধতিগত সমস্যা রয়েছে।

 

 

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...