Thursday, June 25, 2026

ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দিল্লিতে পৌঁছল ‘অপারেশন অজয়ে’র প্রথম উড়ান

Date:

Share post:

শুক্রবার সকালে ইজরায়েলে (Israel) আটকে পড়া ভারতীয়দের (Indians) নিয়ে দিল্লির (Delhi) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছল ‘অপারেশন অজয়ে’র (Operation Ajay) প্রথম উড়ান। এদিন প্রথম দফায় যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয় নাগরিক দেশে ফিরলেন। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে এক শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক এদিনের বিমানে দিল্লি ফেরেন। পাশাপাশি জানা গিয়েছে, ২১২ ভারতীয়দের মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা ছিলেন ৫৩ জন। এদিন ইজরায়েল থেকে ফিরে আসা ভারতীয়দের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Rajiv Chandrasekhar)।

বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা ১৪ মিনিটে, ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল উড়ানটি। যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র। শুক্রবার সকালে ওই ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান। ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে থাকা ভারতীয়দের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়েছিল, যাঁরা আগে আসবেন তাঁরা আগে বিমানে আসন পাবেন। তবে বিমানের আসন সীমিত থাকার কারণে ২১২ জনকে ইজরায়েল থেকে ফিরেয়ে আনা হয়েছে।

তবে এদিন দিল্লিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই চরম স্বস্তিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়রা। এদিকে বৃহস্পতিবার রাতে ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিমানটি নয়া দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, চলছে অপারেশন অজয়। নয়া দিল্লির পথে রওনা দিলেন ফ্লাইটে থাকা ২১২ জন নাগরিক। গত বুধবারই, অপারেশন অজয় শুরুর ঘোষণা করেছিলেন বিদেশমন্ত্রী। তবে ‘অপারেশন অজয়’-এর বিশেষ বিমানে চেপে ভারতে ফেরার জন্য তেল আভিভ বিমানবন্দরে এখনও বহু ভারতীয় অপেক্ষায় রয়েছেন। তাঁদেরও শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। তারপরই ইজরায়েলে বিমান পরিষেবা বন্ধ করেছে একাধিক সংস্থা। সে কারণে আটকে পড়েছেন বহু ভারতীয়। ইজরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশি।

 

 

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...