Friday, May 15, 2026

দূরপাল্লার ট্রেনে অনলাইনে খাবার অর্ডার নিয়ে যাত্রীদের সত*র্ক করল রেল

Date:

Share post:

প্যান্ট্রি কার থাকলেও দূরপাল্লার ট্রেনগুলিতে অনেকে অনলাইনে খাবার কেনাই পছন্দ। তবে অনলাইনে খাবার কেনা নিয়ে যাত্রীদের সতর্ক করল রেল কর্তৃপক্ষ। কারণ, বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া অনেক সময় যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে বলেই দাবি রেলের। যাত্রীদের শুধুমাত্র আইআরসিটিসি থেকেই খাবার কেনা উচিত।

যাত্রীদের সতর্ক করে রেল ১০টি সংস্থার থেকে অনলাইনে খাবার না কেনার পরামর্শ দিয়েছে। এই সংস্থাগুলি রেলের অনুমোদিত নয় বলেও জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, রেলরেস্ট্রো, রেলমিত্র, ট্রাভেলখানা, রেলমিল, ফুডনট্র্যাক, ইক্যাটারিং অ্যাপ, দিবরেল, খানাঅলনাইন, ট্রেনসক্যাফে, ট্রেনমেনু। এই তালিকা দেওয়ার পাশাপাশি রেল জানিয়েছে, কেউ ইচ্ছে করলেই অনলাইনে আইআরসিটিসি’র ই-ক্যাটারিং ব্যবস্থার সুবিধা নিতে পারেন রেলযাত্রীরা।

পিএনআর নম্বর দিয়ে আইআরসিটিসি’র ওয়েবসাইট থেকে অনলাইনে খাবার কিনলে প্রতি মুহূর্তে যাত্রীরা তার আপডেট পাবেন। ১৩২৩ নম্বরে ফোন করেও রেলের থেকে বিস্তারিত জানা যাবে। হোয়াটস্‌অ্যাপের মাধ্যমে ৮৭৫০০০১৩২৩ নম্বর থেকেও তথ্য পাওয়া যাবে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...