Thursday, June 25, 2026

আগামিকাল ভারত-পাক মহারণ, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে কী বললেন বাবর আজম?

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকঘন্টা, তারপরই একদিনের ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি পাকিস্তান। সেই ম‍্যাচে নামার আগে ফুটছেন পাক ক্রিকেটাররা। টিম ইন্ডিয়াকে ম্যাচের আগেই হুঙ্কার দিয়ে রাখলেন বাবর আজমরা।

বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন হাসান আলি। ভারতের বিরুদ্ধে ম্যাচ বলে বাড়তি চাপে ভুগছেন না তিনি। তাঁর দাবি, ঘরের মাঠে খেলা হওয়ায় চাপ থাকবে ভারতের উপরেই। এই নিয়ে হাসান আলি বলেন, “ক্রীড়া বিশ্বে এটাই সেরা প্রতিদ্বন্দ্বিতা। অনেকেই এই ম্যাচটা নিয়ে কথা বলছেন। সারা বিশ্ব এই ম্যাচটার দিকে তাকিয়ে রয়েছে। আমাদের দলের সকলেই এই ম্যাচটা নিয়ে উত্তেজিত। এমন একটা মাঠে আমরা খেলব, যেখানে এক লক্ষের বেশি মানুষ খেলা দেখতে পারেন। এই ম্যাচটার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি।”

একদিনের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে একটাও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ০-৭ ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। যদিও ম‍্যাচের আগের দিন এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ পাক অধিনায়ক বাবর আজম। এদিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন,”আমার মনে হয়, অতীত নয় বর্তমান নিয়ে ভাবা উচিত। রেকর্ড তৈরী হয় ভাঙার জন্য। আমি আশা করছি আমরা ভালো খেলব। ভারত-পাকিস্তান রোমাঞ্চকর একটি ম্যাচ। আহমেদাবাদ অনেক বড় স্টেডিয়াম। আমাদের সুযোগ রয়েছে ভালো খেলার। হায়দরাবাদে আমরা ১০ দিন রয়েছে। প্রতিটি স্টেডিয়ামের ভিন্ন পরিস্থিতি। আমরা স্টেডিয়াম অনুযায়ী পরিকল্পনা করব।”

আগামিকালের ম‍্যাচে বাবর গুরুত্ব দিচ্ছেন টসকে। এই নিয়ে পাক অধিনায়ক বলেন,”টসটা গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচের দ্বিতীয়ার্ধে উইকেটের চরিত্র কিছুটা বদলে যাচ্ছে। সন্ধ্যার পর শিশিরও একটা চিন্তার কারণ। বৃহস্পতিবার রাতে ভালই শিশির পড়েছে এখানে। তাই টসের উপর অনেক কিছু নির্ভর করবে।”

আরও পড়ুন:পাকিস্তান ম‍্যাচে কি আছেন শুভমন? কী বললেন ভারত অধিনায়ক?

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...