Wednesday, June 24, 2026

পাকিস্তান ম‍্যাচে কি আছেন শুভমন? কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

রাত পোহালেই একদিনের ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ম‍্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে ভারত-পাকিস্তান মহারণ। এই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। তবে এই ম‍্যাচের আগে সমর্থকদের মধ‍্যে একটাই প্রশ্ন। পাকিস্তানের বিরুদ্ধে কি খেলবেন শুভমন গিল। ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন,” শুভমনের খেলার সম্ভাবনা ৯৯ শতাংশ। বাকিটা কাল সকালে দেখব।” আর রোহিতের এই কথা থেকেই স্পষ্ট, আহমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে শুভমন হয়তো খেলবেন।

বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গি আক্রান্ত হন শুভমন। খেলতে পারেননি প্রথম দুটো ম‍্যাচ। অর্থাৎ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ম‍্যাচ খেলতে পারেননি শুভমন। প্লেটলেট কমে যাওয়ার ফলে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। সূত্রের খবর, আহমেদাবাদে পৌঁছে অনুশীলনও করছেন তিনি।

আরও পড়ুন:প্রতীক্ষার অবসান, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...