Wednesday, June 24, 2026

ডায়মন্ড হারবারে একাধিক পুজোর উদ্বোধন করবেন অভিষেক

Date:

Share post:

নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে এবার একাধিক পুজোর উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ থেকে ১৯ অক্টোবর অর্থাৎ দ্বিতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত ডায়মন্ড হারবারে একটানা বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন অভিষেক। আগামী বছর লোকসভা ভোটের আগে পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে নিজের সংসদীয় এলাকায় জনসংযোগও সারতে পারেন অভিষেক। তবে এই প্রথম নয়। গতবছরও ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছিলেন অভিষেক। তবে পুজো উদ্বোধনের জন্য আরও বেশি আমন্ত্রণ পেয়েছেন তিনি।

প্রতিবছর কলকাতায় একের পর এক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মহালয়ার দিন থেকেই সশরীরে মণ্ডপে মণ্ডপে হাজির হয়ে পুজোর উদ্বোধন করেন তিনি।। চতুর্থী পর্যন্ত চলে মুখ্যমন্ত্রীর উদ্বোধন পর্ব। দেবীর চোখও আঁকেন তিনি। তবে এবছর চিকিৎসকদের পরামর্শে সশরীরে হাজির থেকে আর পুজোর উদ্বোধন করতে পারছেন না তিনি। বৃহস্পতিবার কালীঘাটে বাড়িতে বসেই কলকাতা ও জেলায় জেলায় কয়েকশো পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতারি: ইডির বিরুদ্ধে আদালতে সঞ্জয় সিং

 

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...