Tuesday, June 2, 2026

বিশেষ বিমানে ইজ়রায়েল থেকে নয়া দিল্লিতে আরও ২৩৫ ভারতীয়

Date:

Share post:

‘অপারেশন অজয়’কে (Operation Ajay)সফল করে যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে (Israel)আটকে থাকা আরও ২৩৫ জন ভারতীয় নিরাপদে দেশে দেশে ফিরলেন। আগেই ২১২ জনকে দেশে ফেরানো হয়েছে। নয়াদিল্লি বলছে, তেল আভিভ বিমানবন্দরে এখনও বহু ভারতীয় অপেক্ষায় রয়েছেন। দ্রুত তাঁদেরও ফিরিয়ে আনা হবে।

ভারতীয় দূতাবাসের তরফে ইজ়রায়েলে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল যে, যাঁরা আগে আসবেন, তাঁরা আগে বিমানে আসন পাবেন। বিমানের সীমিত সংখ্যক আসনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ সে দেশ থেকে ভারতের উদ্দেশে বিমানটি ছাড়ে। নয়াদিল্লি পৌঁছয় শনিবার সকালে। রবিবারও ভারতীয় নাগরিকদের ইজ়রায়েল থেকে ফিরিয়ে আনা হবে বলে কেন্দ্রীয় সূত্রে খবর।

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...