Wednesday, June 24, 2026

বিজেপির প্রতি পক্ষপাতের অভিযোগ, ফেসবুক-গুগলকে চিঠি ইন্ডিয়া জোটের

Date:

Share post:

বিজেপির প্রতি পক্ষপাত করছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগলের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্মগুলি। শাসকদল বিজেপির সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোয় মদত দেওয়া হচ্ছে, অন্যদিকে চলছে বিরোধীদের দমন করার প্রচেষ্টা। এমনই অভিযোগ তুলে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এবং গুগলের সিইও সুন্দর পিচাইকে চিঠি দিল ইন্ডিয়া জোট। সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবং চিঠিতে ভারতে সামাজিক বৈষম্য এবং সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়ার জন্য ফেসবুককে দায়ী করা হয়েছে চিঠিতে।

২৮টি রাজনৈতিক দল নিয়ে গঠিত ইন্ডিয়া জোট হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউবের বিরুদ্ধে শাসকদল বিজেপির সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রচারে সাহায্য করার অভিযোগ তুলছে। চিঠিতে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে কীভাবে বিজেপির নেতা কর্মীরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভাজনমূলক প্রচার চালাচ্ছে। চিঠিতে আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে ফেসবুক ও গুগলের কর্মকর্তাদের সরকারের প্রতি নরম মনোভাব গ্রহণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ।

এই সবকিছু তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, “আমাদের কাছে প্রমাণ রয়েছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিরোধীদের বিষয়বস্তুগুলি দমন করা এবং ক্ষমতাসীন দলের বিষয়বস্তুগুলি প্রচার করছেন।” চিঠিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করা করে বলা হয়েছে, “একটি বেসরকারি বিদেশি কোম্পানির এই ধরনের পক্ষপাতমূলক পদক্ষেপ করে ভারতের গণতন্ত্রকে হস্তক্ষেপ করছে। এটা করা যায় না। যেহেতু আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে তাই এই অভিযোগগুলি গুরুত্ব সহকারে মার্ক জুকারবার্গকে বিবেচনা করার অনুরধ জানাচ্ছে ইন্ডিয়া জোট। এবং তাঁর সোশ্যাল প্ল্যাটফর্ম যাতে নিরপেক্ষ থাকে তা নিশ্চিত করুন আপনারা।”

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...