Friday, May 8, 2026

শারদোৎসবের তোড়জোড় শুরু দুবাইয়ে, বছর ঘুরে উৎসবের  আমেজে ভাসবে বাঙালি

Date:

Share post:

দেশের সাথে, সাথে বিদেশের মাটিতেও চলছে শারদোৎসবের প্রস্তুতি পর্ব। সেরকমই দুবাই এর ভারতীয় বঙ্গীয় পরিষদ প্রস্তুতি নিচ্ছে তাদের অনুষ্ঠানের। জোর কদমে মহড়া চলছে। ভারতীয় বঙ্গীয় পরিষদ এর প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী জানান প্রায় পঁয়তাল্লিশ জন অংশগ্রহণ করবে এই উৎসবে। যাদের বয়স পাঁচ থেকে পঁয়তাল্লিশ।

অনুষ্ঠান তিনটি পর্যায়ে হবে। শুরু হবে চিরাচরিত চন্ডীপাঠ সহ মহালয়ার গানের মাধ্যমে, যেটি পরিচালনা করেছেন সোমদত্তা বাসু , চন্ডীপাঠে থাকছেন শুভোতোষ বন্দোপাধ্যায়, এরপর থাকছে  ছোটদের মহালয়া যার মধ্যে থাকছে কচিকাচাদের সমবেত কবিতা এবং নৃত্য , শেষ হচ্ছ দুর্গা কবিতা ও নৃত্যের মেলবন্ধন দিয়ে। নৃত্য পরিচালনা করেছেন সোমদত্তা মুখার্জী, কবিতার পাঠশালা বসছে অরিজিৎ এর সাথে। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় এষা সেনগুপ্ত।

তবে এবারের শারোদোৎসবে অনেক চমক থাকছে বলে জানিয়েছেন বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী সকলকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সাথে এও বলেছেন আসন্ন শারোদোৎসবে রয়েছে অনেক চমক,আমরা তার অপেক্ষায় থাকলাম।

আরও পড়ুন- ‘২০৩৬ অলিম্পিক আয়োজনে আগ্রহী ভারত,’ আইওসি-র উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী

 

 

Related articles

চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় এবার ভিনরাজ্যের যোগ!শুক্রবার...

IPL: নিয়ম মানছে না একাধিক ফ্র্যাঞ্চাইজি, শৃঙ্খলা আনতে কড়া নির্দেশিকা বোর্ডের

আইপিএলের(IPL) কঠোরতা বাড়াচ্ছে বিসিসিআই(BCCI)। চলতি আইপিএল শেষের পথে। এরমধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সমস্ত...

সংখ্যালঘু উন্নয়ন করার কোনও দায় বিজেপির নেই, ওরা আমাদের ভোট দেয় না: দিলীপ

উন্নয়ন কি শুধুই ভোটবাক্সের রাজনীতির দিকে তাকিয়ে? প্রশ্ন তুলে দিল বিজেপি নেতা তথা খড়্গপুরের জয়ী বিজেপি (BJP) প্রার্থী...

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...