Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর বাড়িতে রোনাল্ডিনহো: উত্তরীয় দিয়ে বরণ মমতার, জার্সি উপহার ফুটবল তারকার

Date:

Share post:

কলকাতায় এসেই কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহো। সোমবার, বিকেলে মন্ত্রী সুজিত বসু ফুটবল তারকাকে সঙ্গে নিয়ে যান মুখ্যমন্ত্রীর বাড়ি। বাইরের গেটে দাঁড়িয়ে বিশ্বজয়ী ব্রাজিলের তারকাকে স্বাগত জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। হাতে তুলে দেন ফুটবল। মমতার হাতে ব্রাজিলের জার্সি তুলে দেন রোনাল্ডিনহো।

রোনাল্ডিনহোর আর ১০ ফুটবল অ্যাকাডেমি এবার কলকাতায়। ব্রাজিলীয় ফুটবল তারকার এটিই প্রথম একাডেমি। সোমবার সকালে রোনাল্ডিনহো নিজেই উদ্বোধন করেন তাঁর অ্যাকাডেমির।

পুজোর শুরুতেই ফুটবল প্রিয় বাংলায় এসেছেন ফুটবল তারকা। রবিবার, কলকাতার বিভিন্ন পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনে সেখানেই একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, সদ্য সমাপ্ত স্পেন সফরে গিয়ে লা লিগার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। তিনি নিজেও বার্সেলোনায় গিয়ে ফুটবল মিউজিয়াম এবং স্টেডিয়াম দেখে এসেছেন। সবসময়ই বাংলার খেলাধুলো বিশেষ করে ফুটবলের বিষয় আগ্রহী এবং বাংলার ফুটবলের উন্নয়নে সব রকম সাহায্য করেন মুখ্যমন্ত্রী। বাংলার বিভিন্ন ক্লাব রাজ্য সরকারের তরফে আর্থিক অনুদান পাচ্ছে। ‘জয়ী’ ফুটবল মুখ্যমন্ত্রী মস্তিষ্কপ্রসূত। বিভিন্ন ক্লাবের সেই ফুটবল দেওয়া হয়।

পায়ে চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই থাকছেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পুজোর উদ্বোধন করছেন তিনি। সেখানেই এদিন রোনাল্ডিনহো এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। সুজিত বসু ছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বাংলার তিন প্রধান ফুটবলদলের কর্তা ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার, মোহনবাগানের সত‍্যজিৎ চট্টোপাধ‍্যায়, মহামেডানের ইস্তিহাক আহমেদ।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...