Thursday, May 14, 2026

কেমন আছেন শাকিব, খেলবেন ভারতের বিরুদ্ধে? মুখ খুললেন বাংলাদেশের টিম ডিরেক্টর

Date:

Share post:

বৃহস্পতিবার একদিনের ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম‍্যাচে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। কারণ নিউজিল্যান্ড ম‍্যাচে চোট পেয়েছিলেন শাকিব। সোমবার শাকিবের চোট নিয়ে মুখ খুললেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। বললেন আগের থেকে অনেক ভালো আছেন শাকিব।

এই নিয়ে এদিন মাহমুদ বলেন, “শাকিবের অবস্থা আগের থেকে ভাল। ব্যথা নেই। কিন্তু মঙ্গলবার অনুশীলনের পরেই পুরো ছবিটা পরিষ্কার হবে। উইকেটে মাঝে দৌড়নোরও কথা রয়েছে। আশা করি ভারতের বিরুদ্ধে খেলবে। সাঁতার কেটেছে হোটেলের পুলে। শরীরের উপরিভাগের অংশের অনুশীলন করেছে। সোমবার আবার স্ক্যান করা হবে। তার পরেই সব বোঝা যাবে। সাধারণত এ ধরনের চোটে খুব ব্যথা হয়। হাঁটাচলা করাও সমস্যার। শাকিব ভাল আছে এটাই খুশির খবর। ও খেলতে চায়। যদি ৮৫-৯০ শতাংশ ফিট থাকে তাহলেও খেলতে পারে। কিন্তু ফিটনেসের ব্যাপারে খেয়াল রাখতে হবে।”

এরপর তিনি আরও বলেন,” আমরা চাই না জোর করে খেলে ও প্রতিযোগিতা থেকে ছিটকে যাক। ভারতের বিরুদ্ধে না খেললেও আমাদের আরও পাঁচটা ম্যাচ পড়ে থাকবে। ডাক্তার এবং ফিজিয়োরা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।”

বিশ্বকাপের ম‍্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছিলেন শাকিব। ব্যাট, বল দুটো করলেও ম্যাচের পর স্ক্যান হয়। দৌড়তে গিয়ে চোট লাগে শাকিবের। পরে বল করতে গিয়ে বোঝা গিয়েছিল ব্যথা আছে।

আরও পড়ুন:ভারতীয় সমর্থকদের ভালোবাসায় মন কেড়েছে আফগান ক্রিকেটারদের, ম‍্যাচ শেষে বিশেষ বার্তা রশিদ-গুরবাজদের

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...