Thursday, May 14, 2026

প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তা, পুজো উদ্বোধনে ঘোষণা মমতার

Date:

Share post:

বেশ কয়েক বছর হল প্রয়াত হয়েছেন প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukharjee)। তবে আজও তাঁকে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্মরণে এবার শহরের এক রাস্তা বা সরণির নামকরণ করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার বিকেলে ভার্চুয়ালি একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো উদ্বোধনের সময় একথা ঘোষণা করেন তিনি।

 

এদিন সুব্রত মুখোপাধ্যায়ের কথা স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুব্রতদা আপনি যেখানেই থাকুন, আমাদের আওয়াজ ঠিক আপনার কাছে পৌঁছচ্ছে। আপনি আবার আমাদের মধ্যে জন্মগ্রহণ করুন। আমাদের মধ্যে ফিরে আসুন। সুব্রতদার মুখটা দেখলে কষ্ট হয়। হাসিমুখটা খুব মিস করি। প্রত্যেকবার বলত কিরে আমায় কবে সময় দিবি? কীভাবে লোকটা এত তাড়াতাড়ি চলে গেল! প্রত্যেকবার মায়ের সামনে আমায় শাড়ি দিত। একডালিয়া তাঁর জীবন ছিল। আমায় দেখলেই মায়ের মন্ত্র বলতে বলতেন।”

সোমবার একডালিয়ার উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন সুব্রতবাবুর স্ত্রী ছন্দবাণী দেবী। তিনিই এবার পুজোর প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমি যাব বৌদি। আমার পায়ে চোট আছে। ভাল হলেই যাব। আগামী দিনে সুব্রত মুখোপাধ্যায়ের নামে একটি রাস্তা বানিয়ে দেওয়া হবে।”

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...