Thursday, May 14, 2026

অমর্ত্য সেনের পক্ষে লেখার অ.পরাধ! ‘সা.সপেন্ড’ দলিত ছাত্রের হয়ে বিদ্বজ্জনদের চিঠি রাষ্ট্রপতিকে

Date:

Share post:

শুধুমাত্র প্রতিহিংসাবশত বিশ্বভারতীর স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের দলিত ছাত্র সোমনাথ সৌকে দফায় দফায় শোকজ নোটিশ ও সাসপেন্ড করা হয়েছে। আদালতের নির্দেশে একবার তাঁর সাসপেনশন ওঠে। ফের দ্বিতীয়বারের জন্য তাঁকে সাসপেনশন নোটিশ দেওয়া হয়। স্বৈরাচারী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর এমন কার্যকলাপের যেরে সোমনাথের সেমেস্টারের পরীক্ষা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি তাঁর ছাত্রজীবনও নষ্ট হচ্ছে। অভিযোগ, বিশ্বভারতী একটি ক্যাঙারু কোর্ট বসিয়ে তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সোমনাথ সৌয়ের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে। সেখানে দলিত ছাত্র সোমনাথ সৌ নোবেলজয়ী অমর্ত্য সেনের পক্ষ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কিছু লেখেন। উল্লেখ করেন রাজ্য ভূমি ও ভূমিসংস্কার দফতরের প্রদেয় অমর্ত্য সেনের জমি সংক্রান্ত কিছু তথ্য। এই তাঁর অপরাধ।

বিশ্বভারতী কর্তৃপক্ষের এই কাজের প্রতিবাদেই অমিয় বাগচী, হরবংশ মুখিয়া, তনিকা সরকার, নিবেদিতা মেনন এবং রাজ্যসভার সাংসদ জওহর সরকার চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এছাড়াও দেশ-বিদেশের বহু বিখ্যাত মানুষও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন। উপাচার্যের বিরুদ্ধে আগেও অনেক বিদ্বজন সংশ্লিষ্ট মন্ত্রক এবং রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে উপাচার্যের মেয়াদবৃদ্ধির বিরুদ্ধে কলম ধরেছেন।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...