Tuesday, March 17, 2026

পুজোয় খোলা থাকছে নন্দন ! খুশি সিনে প্রেমী থেকে নির্মাতা

Date:

Share post:

হাতে মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই বাঙালির দুর্গাপুজোর (Durga Puja) শাস্ত্রীয় সূচনার পাশাপাশি সিনে পুজোরও অফিসিয়াল উদ্বোধন। পুজোর চারদিনের জন্য ৪ বাংলা ছবি প্রস্তুত। অনেকেই বলছেন একসঙ্গে চার রকম বৈশিষ্ট্য , আলাদা গল্প আর প্রতি সিনেমায় আলাদা অভিনেতাদের নিয়ে এভাবে কোনও ছবিদের মুক্তি সাম্প্রতিক কালে হয়নি। তাই ক্রেজ বাড়ছে। সেই কথা মাথায় রেখে এবং শাহরুখ – সলমনদের মাঝে বাংলার নিজস্ব ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে এই পুজোয় খোলা থাকছে নন্দন (Nandan) সিনে প্রেক্ষাগৃহ। গত ৭ অক্টোবর থেকে মেরামতির জন্য এই থিয়েটার হল বন্ধ রাখা হয়েছে। তাতে মন খারাপ সিনে প্রেমীদের। কারণ সাধ্যের মধ্যে মাল্টিপ্লেক্স ফিলিং একমাত্র নন্দনই দিতে পারে। তাই তো সিনে মুক্তির সঙ্গে সঙ্গে নন্দনের টিকিট সবার আগে বিক্রি হয়। কিন্তু পুজোর বড় বড় ছবি এখানে দেখতে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এখন জানা যাচ্ছে ষষ্ঠী থেকেই ফের খুলছে নন্দন (Nandan)।

শেষ মুহূর্তে টলিপাড়ায় নির্মাতারা জল মেপে নিতে ব্যস্ত। ‘রক্তবীজ’ (Raktabweej), ‘দশম অবতার'(Dwasham Awataar), ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Masi), ‘ বাঘা যতীন’ (Bagha Jatin) নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। কেমন চলছে অগ্রিম বুকিং বা কোথায় হলের সংখ্যা বাড়ানো যায়, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরমাঝে নন্দন প্রেক্ষাগৃহ খোলা থাকবে জেনে স্বস্তিতে নির্মাতা ও দর্শকরাও। ঠাকুর দেখার ফাঁকে টুক করে সিনেমাটাও কীভাবে দেখে নেওয়া যাবে সেই প্ল্যানিং শুরু হয়ে গেছে। শুধুমাত্র বিজয়া দশমীর দিন নন্দন বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে রক্তবীজ ছায়াছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) বললেন, ‘‘পুজোর সময় বহু সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেখানে শুধুমাত্র বাংলা ছবির কথা ভেবে নন্দন খোলা রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।” পুজোয় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল (Arindam Sil)পরিচালিত ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। পরিচালক বাংলার সরকারকে ধন্যবাদ দিয়ে বলছেন, এর থেকে ভাল খবর আর হতে পারে না। যদিও ৪টি ছবিই নন্দনে মুক্তি পাবে কীনা তা এখনও স্পষ্ট নয়।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...