Monday, March 16, 2026

৩২ হাজার কোটির দুর্নীতি! ফের আদানিদের বিরুদ্ধে সরব রাহুল

Date:

Share post:

ইন্দোনেশিয়া থেকে কয়লা কিনে, সেটা দ্বিগুণ দামে দেখিয়ে, সেই বর্ধিত দামের ভিত্তিতে বিদ্যুতের মাশুল বাড়িয়েছে আদানি। এভাবেই সাধারণ মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা চুরি করেছে আদানি গোষ্ঠী(Adani Group)। আদানিদের বিরুদ্ধে এবার ৩২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ(Congress MP) রাহুল গান্ধী(Rahul Gandhi)।

বুধবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, “আগে আমরা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছিলাম। কিন্তু সেটা ভুল ছিল।” এক সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে রাহুল বলেন, কয়লার মাধ্যমে আদানিরা আরও ১২ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। রাহুল বলেন, আদানি গোষ্ঠীর মোট দুর্নীতির পরিমান ৩২ হাজার কোটি টাকা। যা সরাসরি মানুষের পকেট থেকে চুরি করা। এরপর রাহুল জানান, এই বিরাট দুর্নীতি যে কোনও সরকার ফেলে দিতে পারে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে আদানিদের এই বিরাট দুর্নীতির তদন্ত করবে। কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে আলাদা করে আদানিদের বিরুদ্ধে তদন্ত করা যায় কিনা, সেটাও ভেবে দেখা হচ্ছে বলে জানান কংগ্রেস সাংসদ।

প্রসঙ্গত, সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, কয়লা আমদানির ক্ষেত্রেও বড়সড় কেলেঙ্কারি ঘটিয়ে দেশবাসীকে বোকা বানিয়েছে আদানির সংস্থা। যার জেরে প্রায় গোটা দেশকে বিদ্যুতের মাশুল বেশি দিতে হচ্ছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী কাগজে-কলমে আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে সেই জাহাজ পৌঁছনোর পরে সেই কয়লার দামই দ্বিগুণ বলে দেখানো হয়। সেই কাজে তাদের সাহায্য করেছিল তাইওয়ানের ওই সংস্থা। বস্তুত, এই মুহূর্তে দেশের কয়লা আমদানির বাজার পুরোপুরি আদানিদেরই দখলে। তাই কয়লা আমদানির বেশি খরচ দেখাতে বিশেষ অসুবিধাও হয়নি। ওই রিপোর্টকে হাতিয়ার করেই এদিন আদানিদের আক্রমণ করলেন রাহুল।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...