Monday, March 16, 2026

একটা রুপোলি রেখা: সমলি.ঙ্গ বিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে মত সুচেতনের

Date:

Share post:

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhatterjee) সন্তান রূপান্তরকামী পুরুষ। নিজেই সেকথা জানিয়েছেন সুচেতন। যিনি আগে ছিলেন সুচেতনা। মঙ্গলবার, শীর্ষ আদালত (Supreme Court) সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেয়নি। এই বিষয়ে কী বলছেন সুচেতন? বিষয়টি নিয়ে পুরোপুরি হতাশ নন, তিনি। বরং একটি রুপোলি রেখা দেখতে পাচ্ছেন এই রায়ের মাধ্যমে।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামী সম্পর্ককে বৈধ বলে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপর, চলতি বছরের মে মাস থেকে সমলিঙ্গের বিয়ে নিয়ে চলছে শুনানি। মঙ্গলবার, রায়দান হয়। প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চে এর শুনানি হয়। সেখানে জানানো হয়, সহবাসে সম্মত হলেও সমলিঙ্গের বিয়ের ক্ষেত্রে কেন্দ্রের হাতেই সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম আদালত। যেকোনও সমাজ বা দেশের কোনও ব্যক্তির জীবনসঙ্গী বেছে নেওয়ার মধ্যে সেই ব্যক্তি জীবনের দিশা খুঁজে পান। এটা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আইনে কোথাও সমলিঙ্গের বিয়ের বৈধতার কথা বলা নেই। সে ক্ষেত্রে সংসদের অধিবেশনেই আইন পরিবর্তন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

এই নিয়ে সুচেতন ভট্টাচার্যের মত, “ট্রান্সজেন্ডার পুরুষ হিসাবে আমার মনে হয়, এই রায়ে আশার আলো রয়েছে। তবে কিছুটা হতাশাও আছে। একটি সংবেদনশীল আলোচনা হয়েছে, বিশেষ করে ভারতের প্রধান বিচারপতি LGBTQIA+ সম্প্রদায় এবং দৈনন্দিন জীবনে তাঁরা যে সংঘর্ষে মুখোমুখি হন তা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এই রায় থেকে এটা স্পষ্ট যে এখনও অনেক পথ যেতে হবে।“

 

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এক মাত্র সন্তানের একজন জীবনসঙ্গী আছেন। এই রায়ের পরে সুচেতন বলছিলেন, “আমি আর সুচন্দা বিয়ে করতে চাইছি এমন নয়। কিন্তু বিয়ে করার অধিকারটা আমাদের অন্যদের মতোই থাকা উচিত!“

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...