Wednesday, May 13, 2026

বোধনের আগেই নামল অন্ধকার! ভ.য়াবহ অ.গ্নিকাণ্ডে পু.ড়ে ছাই পুজো মণ্ডপ

Date:

Share post:

শুক্রবার মহাষষ্ঠী (Maha Sasthi)। আর প্রতিমা বোধনের আগেই এবার চরম অন্ধকার নেমে এল রাজ্যে। বৃহস্পতিবার মহাপঞ্চমীতে (Maha Panchami) মালদহের (Malda) এক ক্লাবের পুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে ইতিমধ্যে গোটা মণ্ডপ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। তবে আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। তবে ঠিক কী কারণে মণ্ডপে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধনের কথা ছিল। সেই অনুযায়ী ব্যবস্থাপনাও হয়ে গিয়েছিল। আচমকাই পুজো উদ্যোক্তারা দেখেন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুন পুজো মণ্ডপকে গ্রাস করে। এদিকে এদিন বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। এরপরই ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। এদিকে অগ্নিকাণ্ডে পুরো পুজো মণ্ডপটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুজো শুরু হওয়ার আগেই এমন দুর্ঘটনায় মাথায় হাত পুজো উদ্যোক্তা সহ স্থানীয়দের।

 

 

 

 

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...