Tuesday, March 10, 2026

৯ বছরে ২৫ লক্ষ কোটি টাকার ঋণ বাতিল! রিজার্ভ ব্যাঙ্কের চা.ঞ্চল্যকর তথ্যে বিপাকে মোদি সরকার

Date:

Share post:

এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই সুরাটের (Surat) এক সমাজকর্মী সঞ্জয় এজাওয়ার করা তথ্য জানার অধিকার আইনের (RTI) ভিত্তিতে কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে নিয়ে এল। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নরেন্দ্র মোদি তথা এনডিএ (NDA)-র ৯ বছরের শাসনকালে ২৫ লাখ কোটি টাকার ঋণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আর এই তথ্য সামনে আসতেই মাথায় হাত দেশের জনসাধারণের। এনডিএ সরকার, এনডিএ সরকার-১ এবং এনডিএ সরকার-২ ২০১৪-২০১৫ সাল থেকে ২০২২-২০২৩ সাল পর্যন্ত ৯ বছর ধরে ক্ষমতায় রয়েছে। আর এই সময়ের মধ্যে, মোদি সরকার ভারত জুড়ে পাবলিক ব্যাঙ্কগুলির মাধ্যমে ১০.৪১ লক্ষ কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মাধ্যমে অতিরিক্ত ১৪.৫৩ লক্ষ কোটি টাকা বাতিল করার অনুমোদন দিয়েছে।

তবে আরবিআই-এর প্রকাশ করা তথ্যে শুধুমাত্র পরিসংখ্যানগত তথ্যই প্রকাশ করা হয়েছে যদিও খেলাপিদের নাম প্রকাশ করেনি রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু আরবিআই সাফ জানিয়েছে ইউপিএ সরকারের থেকে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকারের টাকা বাতিলের সিদ্ধান্ত সর্বকালের রেকর্ড। আর মোদি সরকারের ২৫ লক্ষ টাকার বোঝার দায় বয়ে বেড়াতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের কৃষকদের। এদিকে ঋণ খেলাপ করে বিদেশে পালিয়ে বেঁচেছেন নীরব মোদি, বিজয় মালিয়ার মতো শিল্পপতিরা। যদিও বছরের পর বছর কেটে গেলেও তাঁদের ভারতে প্রত্যার্পণের কোনও উদ্যোগ মোদি সরকারের তরফে চোখে পড়েনি। উল্টে দেশের সাধারণ মানুষকে এর দায় বয়ে বেড়াতে হচ্ছে। এদিকে দীর্ঘ নয় বছরের মেয়াদে তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ২৫ লক্ষ কোটি টাকার মধ্যে, মাত্র ২.৫ লক্ষ কোটি টাকা উদ্ধার সম্ভব হয়েছে। এরপরও কেন মোদি সরকার অর্থ পুনরুদ্ধারে আরও কার্যকর হয়নি তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

 

 

 

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...

হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হরমুজ দখলের হুঁশিয়ারির মাঝে পাল্টা হুমকি দিল ইরান (Iran)। তেহরান স্পষ্ট জানিয়ে...