Thursday, March 19, 2026

হামাস ও পুতিনকে এক আসনে বসিয়ে একযোগে আক্রমণ বাইডেনের

Date:

Share post:

যুদ্ধ জারি রয়েছে হামাস ও ইজরায়েলের মধ্যে। এই পরিস্থিতিতে ইজরাইলের পাশে দাঁড়িয়ে তাকে অস্ত্র সাহায্য করছে আমেরিকা। তবে যুদ্ধ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পথ চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবার তাকেই হামাসের সঙ্গে এক সারিতে বসিয়ে আক্রমণ শোনালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমার সঙ্গে পুতিনের তুলনা টেনে তিনি বললেন, এদের পরাজিত করা আমেরিকার কর্তব্য। বলার অপেক্ষা রাখে না মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

মার্কেট প্রেসিডেন্ট জো বাইডেন প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে এক সারিতে বসিয়ে তিনি বলেন, হামাস জঙ্গি গোষ্ঠী ও পুতিনের ধরন ভিন্ন হতে পারে কিন্তু দুই শক্তিই গণতন্ত্র বিরোধী। তাই এক মহান দেশ হিসেবে তাদের পরাজিত করা আমেরিকার কর্তব্য। হামাসের মতো জঙ্গিগোষ্ঠী কিংবা পুতিনের মতো স্বৈরাচারী কাউকেই জিততে দেওয়া যাবে না। কোনোভাবেই তারা জিততে পারবে না। ইজরায়েলকে সাহায্য করাটা মার্কিন স্বার্থে যে গুরুত্বপূর্ণ সে কোথাও এদিন স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এদিকে এই যুদ্ধ পরিস্থিতিতে রাজনীতির গন্ধ লেগেছে আমেরিকার মাটিতে। আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি রীতিমতো খোঁচা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তিনি বলেন, গোটা বিশ্ব জ্বলছে আর সেটা থামাতে আমেরিকার দরকার একজন নতুন শক্তিশালী নেতৃত্ব। আফগানিস্তানের প্রতি দুর্বলতা, ইউক্রেনের বিষয়ে ধীরগতি না দেখালে এই পরিস্থিতি আসতই না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...