Thursday, May 7, 2026

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিপিএম সাংসদ বিকাশরঞ্জন, আরোগ্য কামনা কুণালের

Date:

Share post:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭১ বছর বয়সী এই প্রবীণ সাংসদকে। হাসপাতালে তাঁর বুকের পেসমেকার বসেছে বলে জানা গিয়েছে। প্রবীণ এই বাম নেতার দ্রুত আরোগ্য কামনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয় প্রবীণ এই বাম নেতাকে। সেখানে চিকিৎসকেরা পরীক্ষানিরীক্ষার পর জানান বিকাশবাবুর পেসমেকার বসানো দরকার। তার পরই পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, বিকাশবাবুর অস্ত্রোপচার সফল। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণের জন্য কিছু দিন হাসপাতালে রাখা হবে। তাঁর অসুস্থতায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দল ও তাঁর পরিবার।

রাজনৈতিক বিরোধী হলেও বিকাশরঞ্জন ভট্টাচার্যের আরোগ্য কামনা করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশাল মিডিয়ায় বিকাশের আরোগ্য কামনা করে তিনি জানান, “সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দ্রুত আরোগ্য কামনা করি। রাজনৈতিক মতপার্থক্য তীব্রভাবেই থাকবে। কিন্তু আপনি আগে সুস্থ হয়ে উঠুন।”

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...