Wednesday, May 13, 2026

‘মা’ ফ্লাইওভারে চলল রিকশা, তড়িঘড়ি বন্ধ করা হল যান চলাচল

Date:

Share post:

দুর্গাপুজো (Durga Puja) মানে সকাল থেকে রাত মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখা। শহর কলকাতার (City of Joy) ভিড় বাড়তে থাকার কারণে রাজপথের একাধিক জায়গায় ট্রাফিক সংক্রান্ত বিধি-নিষেধ চালু হয়েছে পঞ্চমী (Panchami) থেকেই। এর মাঝেই ষষ্ঠীর সন্ধ্যায় দেখা গেল এক বিরল দৃশ্য। অসুস্থ রোগী নিয়ে সোজা মা ফ্লাইওভারে (Maa Flyover) উঠে পড়ল রিকশা।তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Guard) নজরে আসতেই রিকশা চালককে আটকে জিজ্ঞাসা করতে গিয়েই জানা যায়, গাড়িতে রয়েছেন অসুস্থ রোগী। তাঁকে রিকশা থেকে নামিয়ে পুলিশের গাড়ি করে হাসপাতালে পাঠানো হয়। এরপর ফ্লাইওভারের যান চলাচল আটকে রেখে রিকশা নামানো হয় মূল রাস্তায়। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এর (Park Circus 7Point Crossing) মতো গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের নজর এড়িয়ে কী ভাবে রিকশা মা ফ্লাইওভার উঠে গেল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

রিকশা চালক জানান, রোগীকে নিয়ে পার্ক সার্কাস ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজে যাচ্ছিলেন তিনি। কিন্তু পুজোর সময় রাস্তায় যানজট থাকে। তাই দ্রুত হাসপাতালে পৌঁছতে মা উড়ালপুলে উঠে পড়েন। ট্রাফিক পুলিশ জানিয়েছে, ৬টা ৪০ মিনিট নাগাদ রুবির দিক থেকে ওই চালক আসেন। রিকশা চলতে দেখে ফ্লাইওভারের উপর গাড়ির গতি বেশি থাকে, রিকশাটি যাতে দুর্ঘটনার কবলে না পড়ে সেই কারণেই সাময়িক সময়ের জন‌্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে রিকশা ফ্লাইওভারে ওঠার আগেই কেন পুলিশ আটকালো না? লালবাজার সূত্রে খবর, মা উড়ালপুলের উপরে যান চলাচল পুরোটাই অটোমেটিক সিস্টেমে করা হয়। এই ঘটনার পর সেতুর মুখে ট্রাফিক নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...