Saturday, May 30, 2026

মরুদেশে কলা বৌ স্নান থেকে প্রাণ প্রতিষ্ঠা সব মিলিয়ে শারদীয়ার উৎসব জমজমাট

Date:

Share post:

মরুদেশে দুবাইতে “শারদীয়া” এর অনুষ্ঠান শুরু হয়ে গেলো। মাত্র ৯টি পরিবার মিলে একসাথে মেতে ওঠে এই শারদীয়াকে বরণ করে নেওয়ার জন্য। পাঁচ দিন ধরে ন’টা পরিবার একসাথে কোমর বেধে মেতে ওঠে এই আনন্দে।খাওয়া গান আড্ডা সব কিছুতেই এক বাঙালিয়ানা থাকে ।এটা কলকাতার একটা ঘরোয়া সাবেকিয়ানাকে ধরে রাখার চেষ্টা ।কোথাও গিয়ে সেই যৌথ পরিবারের কথা মনে করিয়ে দেয় ।পরবর্তী প্রজন্ম যারা এখানে বড়ো হয়ে উঠছে,তাদের মধ্যেও এই শারদীয়ার সাবেকিয়ানা ছড়িয়ে দেওয়ার এক প্রচেষ্টা থাকে পরবর্তী কালে যাতে তারা বহন করে নিয়ে যেতে পারে।

দুবাইয়ে এই উৎসবের বয়স পাঁচ বছর। কুমোরটুলির প্রতিমা, শোলার ডেকোরেশন, সপ্তমী তিথি মেনে কলা বৌ স্নান, নানা বিধি পালন, জমিয়ে আড্ডা, খাওয়া- দাওয়া সব মিলিয়ে দুবাইয়ে শারদোৎসব শুরু হয়ে গেল ।

কলা বৌ স্নানের পরে‌‌ দেবী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বাড়ির মহিলারা লাল পাড় শাড়ি পরে নবপত্রিকা স্নান করালেন। নয় পরিবারের এই উৎসবের অপেক্ষায় সারা বছর থাকেন সবাই।দুবাই শারদীয়ার পক্ষে অমরেশ মজুমদার জানালেন এই মরুদেশে আয়োজন করা হয় কুমারী আরাধনার।

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...