Saturday, May 16, 2026

প্রায় আড়াই সপ্তাহ পর খুলল ১০ নম্বর জাতীয় সড়ক!

Date:

Share post:

বাংলা–সিকিমের (West Bengal Sikkim NH) লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের কারণে সাময়িকভাবে গ্যাংটক এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগকারী এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১৭ দিন পর সপ্তমীর সকালে চালু হল এই জাতীয় সড়ক। তিস্তা (Teesta) থেকে শেঠিঝোরা পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। স্বস্তিতে বাংলার পর্যটকরা।

অক্টোবরের চতুর্থ দিনে হড়পা বানের ফলে একপ্রকার ধ্বংস হয়ে গিয়েছিল সিকিম। শিলিগুড়ি থেকে তিস্তা বাজার হয়ে সিকিমে যেতে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। তবে যান চলাচল শুরু হলেও মেরামতির কাজ বেশ কিছুটা বাকি রয়েছে বলেই খবর। তাই বিধি নিষেধ জারি করা হয়েছে। এখনই এই রাস্তায় বড় গাড়ি যাবে না। আপাতত একটিমাত্র লেন খোলা থাকবে। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওই রাস্তায় ছোট এবং হালকা যানবাহনগুলি শিলিগুড়ির দিকে রংপো, মেল্লি, তিস্তা সেতু থেকে সেঁথিঝোড়া যাওয়ার সময় একটি লেন ব্যবহার করতে পারবে।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...