Friday, June 26, 2026

ভিড় সামলাতে না.জেহাল মেট্রো কর্তৃপক্ষ, শোভাবাজার মেট্রোতে প্রবেশ বন্ধ

Date:

Share post:

যত রাত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। বনেদি থেকে বারোয়ারি সর্বত্রই মহাষ্টমীর মহামিলন উৎসব। রংবেরঙের আলোক মালায় সেজেছে তিলোত্তমা (Festive mood in Kolkata)। এই মুহূর্তে সব রাস্তার গন্তব্য বিভিন্ন পুজো মন্ডপ। যত সময় এগোচ্ছে প্রতিমা দর্শনের জন্য লাইন ততই দীর্ঘ হচ্ছে। কার্যত ভিড়ের রেকর্ড ভাঙছে অষ্টমীর রাত। এই সময় এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দ্রুত পৌঁছে যেতে বেশিরভাগ মানুষেরই ভরসা মেট্রো রেল (Kolkata Metro)। কিন্তু ভিড়ের চাপে কার্যত দিশেহারা মেট্রো পরিষেবা। সাময়িকভাবে বন্ধ করা হল শোভাবাজার মেট্রো স্টেশনের (Sovabazar Metro Entry)প্রবেশপথ। কর্তৃপক্ষ বলছে উত্তর বা মধ্য কলকাতার বড় বড় পুজো মণ্ডপের দিকে যেতে মানুষ ভরসা করছেন শোভাবাজার মেট্রোর ওপর। সে ক্ষেত্রে বিপুল জনস্রোতের কারণে মেট্রোর গেট ঠিকমতো বন্ধ করা যাচ্ছে না। তাতে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে। পাশাপাশি প্রবল ভিড়ের ঠেলায় টোকেন পাঞ্চ করে প্রবেশ করতে গিয়ে মেশিন হ্যাং করে যাচ্ছে। সেই কারণেই আপাতত বন্ধ করে দেওয়া হল শোভাবাজার মেট্রোর প্রবেশপথ।

কলকাতা মেট্রোর তরফে আগেই জানানো হয়েছিল যে সপ্তমী থেকে সারারাত মেট্রো চলবে। সেইমতো আজ অষ্টমীতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো মিলবে মধ্যরাতেও।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...