Saturday, March 14, 2026

মিলল পূর্বাভাস! মহানবমীতে দুপুর গড়াতেই বৃষ্টিতে ভিজল কলকাতা সহ একাধিক জেলা

Date:

Share post:

পূর্বাভাস মতোই কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক জেলায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি (Rain)। কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় মহানবমীর দুপুরে নামে বৃষ্টি। নবমী থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগেই সে কথা জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। পাশাপাশি এই নিম্নচাপ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই কলকাতা-সহ কিছু কিছু এলাকায় নবমী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিলেন আবহবিদেরা।

তবে অষ্টমী পর্যন্ত কলকাতার আবহাওয়া শুকনোই ছিল। আর নবমীতে আকাশের মুখ ভার। সকালে কোথাও কোথাও রোদ উঠলেও বেলা গড়াতেই তা মেঘের চাদরে ঢেকে গিয়ে শুরু হয়েছে বৃষ্টি। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিবিধির দিকে অনবরত নজর রাখছে হাওয়া অফিস। সোমবার সকালে এই ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব তিন দিন বজায় থাকতে পারে। বুধবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে আবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া দফতরের।

 

 

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...