Wednesday, May 13, 2026

মোদিরাজ্যে বড় অ.ঘটন! গরবা অনুষ্ঠানে নাচতে গিয়ে ম.র্মান্তিক পরিণতি ১০ জনের

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনা মোদিরাজ্যে (Modi State)। এবার নবরাত্রি (Navratri) উপলক্ষ্যে গুজরাটে (Gujrat) ঘটে গেল অঘটন। প্রতিবছরই সেখানে গরবা (Garba) অনুষ্ঠান হয়। এক সঙ্গে নির্দিষ্ট ছন্দে নাচ করেন সকলে। কিন্তু এ বছর গাবরা অনুষ্ঠানে নাচতে নাচতে গুজরাটে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে ১৭ বছরের এক কিশোরী। মৃতদের মধ্যে সবথেকে ছোট সে।

জানা গিয়েছে, গুজরাটের খেড়া জেলার কাপড়ভঞ্জ শহরে মৃত্যু হয়েছে ১৭ বছরের ওই কিশোরীর। গরবা নৃত্যের সময়ই সে আচমকাই অস্বস্তি অনুভব করে এবং তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। এর পর সঙ্গে সঙ্গে কিশোরীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় মোদিরাজ্যে ৫০০টি অ্যাম্বুল্যান্স কল করা হয়েছে।

 

 

 

 

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...