Monday, April 13, 2026

মেসি-এমবাপের লড়াইকে ছাপিয়ে গেল রোহিত-লাথামদের ম‍্যাচ, গড়ল রেকর্ড

Date:

Share post:

ফুটবল বিশ্বকাপকে ছাপিয়ে গেল ক্রিকেট বিশ্বকিপ। থুরি বলা ভালো মেসি-নেইমার-রোনাল্ডোদের ছাপিয়ে গেল রোহিত-বিরাট-কনওয়ে-লাথামদের ম‍্যাচ। গতকাল ক্রিকেট বিশ্বকাপে নেমেছিল ভারত-নিউজিল‍্যান্ড। আর জানা যাচ্ছে সেই ম‍্যাচে চলতি বিশ্বকাপে ডিজিটাল মাধ্যমে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ যত দর্শক দেখেছেন তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি জানা যাচ্ছে, ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম‍্যাচ আর্জেন্তিনা-ফ্রান্স ম‍্যাচের রেকর্ডও  ভেঙ্গে দিয়েছে ভারত-নিউজিল‍‍্যান্ড ম‍্যাচ।

ডিজিটাল মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপের সম্প্রচার হচ্ছে অনলাইন অ‍্যাপ ডিজনি প্লাস হটস্টারে। জানা যাচ্ছে, রবিবার হটস্টারে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখেছেন ৪ কোটি ৩০ লক্ষ দর্শক, যা এখনও পর্যন্ত সর্বাধিক সর্বাধিক। ফুটবল বিশ্বকাপ আর্জেন্তিনা-ফ্রান্স ফাইনাল দেখেছিলেন ৩ কোটি ২০ লক্ষ দর্শক। এই ম‍্যাচ সম্প্রচার হয়েছিল জিও সিনেমায়। তাকে ছপিয়ে গিয়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।

গতকাল বিরাট-শামি দুরন্ত পারফরম্যান্সের সুবাদে কিউইদের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। বল হাতে ৫ উইকেট নেন মহম্মদ শামি। ৯৫ রান করেন বিরাট কোহলি।

আরও পড়ুন:চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল, তবুও চিন্তা যাচ্ছে না রোহিতের, কিন্তু কেন?

 

Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...