Monday, May 4, 2026

বেলজিয়ামে জমজমাট মাতৃ আরাধনা, আয়োজনে কালচারাল এসোসিয়েশন ইইউ, এন্টওয়ার্প

Date:

Share post:

উপাসনা ভট্টাচার্য্য

কর্মসূত্রে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বাঙালি। তবে বছরের বাকি দিনগুলোতে যে যেখানেই থাকুক না কেন, পুজোর কটা দিন মা দুর্গার আরাধনায় ব্রতী হন সকলেই। কেউ বাংলায় ফিরতে পারেন, কাউকে বা কর্মসূত্রে প্রবাসেই থাকতে হয়। কিন্তু তাই বলে দুর্গাপুজো (Durga Puja) নিয়ে কোন আপোষ নয়। আমেরিকা, কানাডা, জার্মানির পর এবার খবরে উঠে এল বেলজিয়ামের পুজো (Durga Puja in Belgium!। কালচারাল এসোসিয়েশন ইইউ(cultural association EEU), এন্টওয়ার্প এই নিয়ে দ্বিতীয় বছরের মাতৃ আরাধনার আয়োজন করল। ঠিক যেন একটুকরো কলকাতা ধরা পড়ল সুদূর বেলজিয়ামে।

বৈদিক নিয়ম মেনে কালিকা পুরান মতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবী বন্দনার আয়োজন করা হয়েছে। মায়ের সাবেকি ধাঁচের তিন চালার মূর্তি তৈরির সব সরঞ্জাম এসেছে কলকাতার কুমোরটুলি থেকে। এবারের পুজোর থিম ‘মাতৃ রূপেন সংস্থিতা’, যেখানে এই বিশ্বের সকল মাকে উৎসর্গ করে কালচারাল এসোসিয়েশন ইইউ, এন্টওয়ার্প পুজোর আয়োজন করেছে। বিভিন্ন ভাস্কর্য, পেন্টিং এর মাধ্যমে সেজে উঠেছে পুজো মণ্ডপ। উদ্যোক্তা অঞ্জন ভট্টাচার্য (Anjan Bhattacharya) শুধুই যে এই পুজোর পুরোহিত তাই নয়, তিনিই আবার মাতৃমূর্তি নির্মাতাও বটে। বিদেশের মাটিতে এহেন উদ্যোগে তাঁর অংশীদার উপাসনা ভট্টাচার্য, অঞ্জন সরকার, জয়িতা ভট্টাচার্য, রোহান বিশ্বাস, ব্রততী দেব, আদিত্য , শুভম সরকার, পৌলমী দাস সরকার, মৃগাঙ্কো বিশ্বাস, রাজর্ষি মিত্র,দেবজিৎ সেনগুপ্ত, সংঘমিত্রা সেনগুপ্ত সহ আরও অনেকে।

 

একদিকে অফিসের কাজ তার সঙ্গে আবার এত বড় পুজোর আয়োজন- কাজটা সহজ ছিল না । কিন্তু সকলের সদিচ্ছা আর ভালবাসায় অক্লান্ত পরিশ্রমের ফল মিলেছে। নবরাত্রি মেনে গরবা নাচ আবার বাঙালিয়ানার তালে ঢাকের সঙ্গে ধুনুচি নাচের অনুষ্ঠান করার মধ্যে উদ্যোক্তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। রীতি মেনে কুমারী পুজোর করা হয়।চন্ডী পাঠ করেন পৌলমী দাস সরকার। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন বেলজিয়াম এবং নেদারল্যান্ডস থেকে আগত বাঙালি অবাঙালি সকলেই।

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে