Monday, April 13, 2026

প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী

Date:

Share post:

প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী। সোমবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে বিষাণ সিং বেদীর বয়স হয়েছিল ৭৭ বছর। বেদীর প্রয়াণের শোকের ছায়া ক্রীড়ামহলে। শোক প্রকাশ হয় বিসিসিআইয়ের তরফ থেকেও।

ভারতের স্পিন আক্রমণের উত্থানে বড় ভূমিকা ছিল বেদীর। টিম ইন্ডিয়ার ভরসা হয়ে ওঠেন বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে বেদী পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে আটটি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি একদিনের ম্যাচ খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। একদিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। ১৯৬৮-৬৯ মরশুমে বেদী যোগ দেন দিল্লিতে। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মরশুমে দিল্লির অধিনায়কত্বও করেন তিনি। তাঁর নেতৃত্বে রঞ্জি ট্রফিতে দু’বার রানার্স হয় দিল্লি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭০টি ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন বেদী।

মনসুর আলি খান পাতৌদির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। তাঁর অবসরের পরে ভারতের অধিনায়ক হন সুনীল গাভাস্কর। ১৯৭৭-৭৮ মরশুমে বেদীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছিল ভারত। সেই ৫ ম্যাচের সিরিজ ২-৩ ফলে হারলেও, বিদেশের মাটিতে লড়াই করেছিল ভারতীয় দল।

আরও পড়ুন:মেসি-এমবাপের লড়াইকে ছাপিয়ে গেল রোহিত-লাথামদের ম‍্যাচ, গড়ল রেকর্ড

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...