Saturday, April 18, 2026

সেরা ফিল্ডারের পুরস্কার দিতে গিয়ে ক্রিকেটারদের বের করে দিলেন ফিল্ডিং কোচ, ভিডিও পোস্ট BCCI-এর

Date:

Share post:

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরুর পর থেকেই ভারতীয় দলে শুরু হয়েছে নতুন এক পুরস্কার। প্রত‍্যেক ম‍্যাচের পর সেরা ফিল্ডার পুরস্কার বেছে নিচ্ছে ভারতীয় দলের ফিল্ডিং কোচ। এর আগে এই পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, শার্দুল ঠাকুর, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। আর নিউজিল্যান্ড ম‍্যাচের পর এই পুরস্কার পেলেন শ্রেয়াস আইয়র। তবে এবার এই পুরস্কার ঘোষণায় ছিল চমক।

প্রত‍্যেক ম‍্যাচের পর সাজঘরে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন ফিল্ডিং কোচ টি দিলীপ। কোনও দিন নিজে মুখে নাম বলছেন। কোনও দিন পুরস্কার প্রাপকের নাম ভেসে উঠছে টেলিভিশন স্ক্রিনে। পুরস্কার দেওয়ার আগে সকলের সঙ্গে ফিল্ডিংয়ের পারফরম্যান্স নিয়ে ছোট আলোচনাও করেন। ভাল ফিল্ডিংয়ের প্রশংসা করেন। রবিবার নিউজিল্যান্ড ম্যাচের পরেও প্রত্যেক ক্রিকেটারের ফিল্ডিং নিয়ে ছোট করে আলোচনা করেন। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, রবিবার রোহিতদের একাধিক ক্যাচ ফেলার সমালোচনা করেন কিছুটা গম্ভীর ভাবে। সংক্ষিপ্ত ভাষণে মহম্মদ সিরাজ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের প্রশংসা করেন। কিন্তু প্রতিদিনের মতো শেষে দলের সেরা ফিল্ডার নাম বলেননি। তিনি ক্রিকেটারদের সাজঘর থেকে বেরিয়ে মাঠে যেতে বলেন। বিস্মিত হয়ে ফিল্ডিং কোচের নির্দেশ মতো সকলে মাঠে গিয়ে দাঁড়ান। এর পরেই আসে চমক। মাঠে ভারতীয় দলের ক্রিকেটারদের সামনে নেমে আসে একটি স্পাইডার ক্যামেরা। সেই ক্যামেরার সঙ্গে আটকানো ছিল সেরা ফিল্ডারের পদক। ছিল ক্যামেরার স্ক্রিনে লেখা রবিবারের ম্যাচের সেরা ফিল্ডার শ্রেয়াস আইয়রের নাম। এরপরই বিরাট কোহলি, শুভমন গিলরা শ্রেয়সের গলায় পরিয়ে দেন পদক।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার বিষাণ সিং বেদী

 

Related articles

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...