Thursday, May 14, 2026

গাজার প্যালেস্তেনীয় শরণা.র্থী শিবিরে ফের নি.র্বিচারে বো.মাবর্ষ.ণের অভিযোগ ইজরায়েলের বিরুদ্ধে

Date:

Share post:

যুদ্ধবিধ্বস্ত গাজার প্যালেস্তেনীয় শরণার্থী শিবিরে ফের নির্বিচারে বোমাবর্ষণের অভিযোগ ইজরায়েলি বায়ুসেনার বিরুদ্ধে। সোমবার দুপুরে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় নারী ও শিশু-সহ অন্তত ৫০ জন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

খান ইউনুস এলাকাতেই সীমান্ত পেরিয়ে ইজরায়েলি সেনা দক্ষিণ গাজা ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের মুখোমুখি লড়াই শুরু হয়েছে বলেও কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজা সীমান্তে সশস্ত্র প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসের হামলার পরে এই নিয়ে তৃতীয়বার ইজরায়েলি ফৌজের হানা শিকার হল জাবালিয়া শরণার্থী শিবির।

সোমবার রাত পর্যন্ত ৩৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় গাজায় প্রায় ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের জল, বিদ্যুৎ, খাবার সরবরাহ বন্ধ করেছে ইজরায়েল।

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...