Tuesday, June 23, 2026

গাজার বিভিন্ন হা.সপাতালে বিদ্যুতের জোগান অনিয়মিত, একাধিক শিশু মৃ.ত্যুর আ.শঙ্কা

Date:

Share post:

ইজরায়েলে ১৭ দিনের যুদ্ধে মারা গিয়েছেন গাজার ৫ হাজারের বেশি প্যালেস্তিনীয় নাগরিক। শুধুমাত্র তাই নয়, এদের প্রায় অর্ধেকই শিশু! এই তথ্য দিয়েছে সে দেশের স্বাস্থ্য দফতর। এরই মধ্যে ইজরায়েলি অবরোধের জেরে গাজার বিভিন্ন হাসপাতালে বিদ্যুতের জোগান অনিয়মিত হয়ে পড়েছে। ফলে ফের একাধিক শিশু মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষত ইনকিউবেটরে থাকা শিশু, আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের বড় অংশের মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গিয়েছে ইজরায়েল বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় জেনারেটরের সাহায্যে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। হাসাপাতালের প্রসূতি বিভাগে এখন ৫৫টি শিশু রয়েছে। পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেলে তাদের সকলেই হয়ত মারা যাবে।

গাজার বিভিন্ন হাসপাতালে এখন বৈদ্যুতিক ইনকিউবেটরে ১৩০টি সদ্যোজাত শিশু রয়েছে। মোট ১৩টি হাসপাতালের রয়েছে আরও অনেক নবজাতক। কিন্তু মজুত জ্বালানির সঞ্চয় ক্রমশ কমে আসার কারণে জেনারেটর কত দিন চালু রাখা যাবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সবমিলিয়ে যা পরিস্থিতি ডিজেল কমে আসায় জেনারেটর বন্ধ হয়ে যাবে, ফের বেঘোরে প্রাণ যেতে পারে একাধিক শিশুর।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...