Saturday, June 20, 2026

বেলুড় মঠে শুরু হয়েছে দশমীর পুজো,রীতি মেনে হবে ঘট বিসর্জন

Date:

Share post:

শুধু স্থানীয়রাই নন, দূরদূরান্ত থেকে বহু ভক্ত পুজোর দিন গুলিতে ভিড় জমিয়েছেন বেলুড় মঠে। পুজোয় প্রতিদিনই বহু মানুষ এসেছেন মঠের প্রতিমা দর্শনে।

আজ বিজয়া দশমী।   বিচ্ছেদের বিজয়া। বাপের বাড়ি থেকে কৈলাসের উদ্দেশে যাত্রা করবে উমা। দেবী বাপের বাড়ির ছুটি কাটিয়ে পাড়ি দেবেন কৈলাসে৷ স্বাভাবিক ভাবেই উৎসবের আনন্দ উচ্ছ্বাস শেষে বিষণ্ণতার সুর৷
আজ সকাল থেকে নিয়ম মেনে বেলুড় মঠে শুরু হয়েছে দশমীর পুজো। সকালে বেলুড় মঠে মঙ্গলারতি হয়েছে। তারপরেই দশমী পুজো শুরু হয়েছে । বিজয়া দশমীর দিন সকালে বেলুড়ে মাকে নিবেদন করা হয়  শীতলভোগ । সকালে প্রথমে আরতি হয় । তারপর পূজারি সন্ন্যাসী ও তন্ত্রধারক দেবীকে প্রদক্ষিণ করে বিসর্জনের আচার পালন করেন। এই আচারে দেবীমূর্তি ও নবপত্রিকার সামনে দাঁড়িয়ে করজোরে বিজয়ার পুজো করা হয়।

এরপর রীতি মেনে ঘট বিসর্জন হয় । দর্পণ বিসর্জনের মাধ্যমে মাকে বিদায় জানানো হয়। সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হবে নিরঞ্জনের আনুষ্ঠানিক প্রস্তুতি।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...