Sunday, June 21, 2026

দিঘা থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূ.র্ণিঝ.ড় ‘হামুন’

Date:

Share post:

নবমীর রাতে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ। এখন তার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দশমীর সকালে সেটি এ রাজ্যের উপকূলের আরও কাছাকাছি এসে পৌঁছেছে। মৌসম ভবন জানিয়েছে , দিঘা থেকে মাত্র ২৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘হামুন’। ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।

বিশেষজ্ঞদের মত, গভীর নিম্নচাপটি প্রতি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিবেগে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তরপূর্বে সরতে সরতে ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিজয় দশমীর দিনেও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।সাগর উত্তাল থাকায় মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। ‘হামুন’ ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়ার দিকে বাঁক নেবে বলে ‌মৌসম ভবন সূত্রে খবর।

মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশে রোদ দেখা দিলেও সারা দিন আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...