Sunday, June 21, 2026

প্রতিমা বিসর্জনে ব্যাপক নি.রাপত্তা, ঘাটগুলিতে কড়া নজরদারি

Date:

Share post:

আজ, মঙ্গলবার দশমীর বিকেল থেকেই বিষাদের সুর। মা-কে বিদায় জানানোর পালা। শুরু হবে প্রতিমা বিসর্জন।

বিশেষ করে কলকাতার অনেক বারোয়ারি পুজোর এখনও দশমীতে বিসর্জন দেওয়ার রীতি আছে। এছাড়া বাড়ি ও আবাসনের পুজোর প্রতিমা সাধারণত দশমীতেই বিসর্জন দেওয়া হয়। বিসর্জনকে কেন্দ্র করে প্রত্যেকটি ঘাটে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে প্রচুর সংখ্যক পুলিশ। এবারে দশমী থেকে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ফলে বিসর্জনের সময় ঘাটগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।

আজ থেকে শহরে প্রায় ৩৪টি ঘাটে বিসর্জন চলে। এছাড়া লেক ও জলাশয় মিলিয়ে ৪০টি জায়গায় প্রতিমা নিরাঞ্জন হয়। ইতিমধ্যেই কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে সঙ্গে পুলিশকর্তারাও ঘাট পরিদর্শন করেছেন। পরিষ্কার রাখা হয়েছে সবকটি ঘাট। একইসঙ্গে বিসর্জনের ঘাটগুলির আশপাশে সর্বক্ষণ চলবে কলকাতার জল পুলিশের টহলদারী। ১৮টি লাইফ সেভিং বোট থাকছে। বিসর্জন চলাকালীন মাইকিং করে সচেতন করা হবে। এছাড়া প্রতিটি ঘাটে বিপর্যয় মোকাবিলার টিম থাকছে। মাঝি ও ডুবুরি রাখা হচ্ছে। কোনও দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত উদ্ধারকাজ করা যায় সেজন‌্য ডিসি কমব‌্যাটের নেতৃত্বে দুটি উদ্ধারকারী টিম থাকছে।

১৫টি গুরুত্বপূর্ণ ঘাট, যেখান থেকে বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয়, সেখানে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার। প্রত্যেকটি ঘাটে একজন করে ইন্সপেক্টরের আওতায় মোতায়েন থাকছে পুলিশের টিম, যার নজরদারি করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডিসিরা। বিসর্জনের শোভাযাত্রায় নিষিদ্ধ ডিজে।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...