Tuesday, February 24, 2026

দুর্গাপুজো শেষে কলকাতা পুলিশ-পুর আধিকারিকদের প্রশংসায় ভরালেন মেয়র

Date:

Share post:

মঙ্গলবার বিজয়া দশমী (Vijaya Dasahmi)। প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে বাড়ির পথে উমা। তবে এবারের দুর্গাপুজোতে (Durga Pujo) কলকাতা পুরসভা (KMC) আগের মতোই ভাল কাজ করেছে বলে মনে করেন মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, আগে থেকেই রাস্তাঘাট মেরামত করা হয়েছিল। আর দুর্গাপুজো শেষে বাবুঘাটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা। কোনওরকম বিশৃঙ্খলা সেখানে ঘটেনি। তাছাড়া ঘাটগুলিতে কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা মোতায়েন রয়েছে। পাশাপাশি এদিন যাতে কোনওরকম স্মস্তানা হয় সেকারণে নিজেই বাবুঘাটে উপস্থিত হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার কমিশনারও। গোটা বিষয়টি তদারকি করছেন তাঁরা।

মেয়রের কথায়, আগামী তিন চারদিন আমরা সবাই সক্রিয় থাকি। পুরসভার কোনও অফিসারকে আমি ঘুমোতে দিই না। ওরা ২৪ ঘণ্টা কাজ করে। এদিকে, দশমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। কলকাতা পুরসভার কর্মীদের পাশাপাশি, গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবঙ্গে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। পাশাপাশি এই দুর্গাপুজোয় কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা ভাল কাজ করেছে বলেও এদিন জানিয়েছেন ফিরহাদ।

 

 

 

 

spot_img

Related articles

AI সামিটে জামা খুলে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট (AI Impact Summit 2026) চলাকালীন জামা খুলে বিক্ষোভকাণ্ডে (Shirtless protest) গ্রেফতার করা হল যুব কংগ্রেসের...

কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!

কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় (Tiljola , Beniapukur) শুটআউট। সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজ (MD Niyaz) নামে এক যুবককে লক্ষ্য করে...

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...