Wednesday, April 22, 2026

পুজো শেষে ঠাকুর দেখা, পুজো কার্নিভাল ঘিরে জেলায় জেলায় উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

শেষ হয়েও হইল না শেষ। বিজয়ার শেষে শুরু হয়েছে নিরঞ্জন। কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। কিন্তু এখনও বাকি পুজো শেষে ঠাকুর দেখা। এখন তো শহরের পাশাপাশি জেলাতেও শুরু হয়েছে পুজো কার্নিভাল। বাংলাজুড়ে তাই আরও কয়েকদিন পুজোর উন্মাদনা জারি থাকছে।

যেমন এ বছর পশ্চিম বর্ধমান জেলায় দুটি কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুরে যেমন কার্নিভাল হবে, তেমন এ বছর প্রথমবার কার্নিভাল হবে আসানসোলেও। দুর্গাপুরে ওমেন্স কলেজের সামনে এ বছর কার্নিভালের মঞ্চ তৈরি করা হয়েছে। শহরের বড় ১৫টি পুজো বৃহস্পতিবার পুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে। এবার উত্তর ২৪ পরগনা জেলায় ৪টি জায়গায় দু’দিন ধরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। বুধবার বসিরহাটের ১০টি সেরা পুজোর প্রতিমা কার্নিভালে অংশ নেয়।

বৃহস্পতিবার বারাসাত, বারাকপুর ও পানিহাটিতে কার্নিভাল অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। এছাড়া অশোকনগরেও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে। কার্নিভালের মুল অনুষ্ঠানটি হবে বারাসাতে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার চুঁচুড়ায় পূজো কার্নিভালে ১৮টি পূজো কমিটি অংশগ্রহণ করবে। পুলিশ মোতায়ন করা হয়েছে। থাকবে ড্রোন-সহ গঙ্গা বক্ষে মহিলা পুলিশের নজরদারিও। কার্নিভালের প্রস্তুতি ঘুরে দেখেন বিধায়ক অসিত মজুমদার।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কার্নিভাল ঘিরে প্রস্তুতি সারা জেলা প্রশাসন। বুধবার জেলায় কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন স্থানে মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অভ্যাগতরা। ২৫টি পুজো কমিটি অংশগ্রহণ করবেন কার্নিভাল। বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলা দুর্গাপূজা কার্নিভালে অংশ নিতে চলেছে ১৮টি ক্লাব। কার্নিভাল ঘিরে ব্যাপক উন্মাদনা কোচবিহার জেলায়। ৩০টি প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা কার্নিভালে অংশ নেবেন৷

আরও পড়ুন- গৈ.রিকিকরন: এবার মোদির ‘কাজের’ প্রচারে সরকারি আমলারা, স.রব বিরোধীরা

Related articles

ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিতে যশকে নিয়ে সিজিও কমপ্লেক্সে নুসরত

বুধের সকালে কলকাতার ইডি (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। রাজারহাটে ফ্ল্যাট প্রতারণা...

মাথা তুলে কথা বলা হয়তো অন্যায়, তাই মাশুল দিতে হচ্ছে : শ্রীজাত

"গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনও পোক্ত তথ্য আমার হাতে নেই। বন্ধুবান্ধব সাংবাদিকদের কাছ থেকে...

পহেলগাম হামলার এক বছর পার, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিতানের পরিবারের 

আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনটা চরম বিভীষিকাময় হয়ে উঠেছিল গোটা দেশের কাছে। চোখের সামনে ভূস্বর্গ...

নজিরবিহীন! ভোররাতে ট্রাইবুনাল নিষ্পত্তির তালিকা প্রকাশ কমিশনের 

হাতে আর মাত্র একদিন, তারপরই রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) । তার...