Wednesday, May 20, 2026

বিশ্বকাপের কোন ম‍্যাচে ৫০ তম শতরান করবেন বিরাট? জানালেন গাভাস্কর

Date:

Share post:

ভারতের মাটিতে চলছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে বিরাট কোহলি। গড়ছেন একাধিক রেকর্ড। বিশ্বকাপে একদিনের ক্রিকেটে নিজের ৪৮তম শতরান করে ফেলেছেন বিরাট। বিশ্বকাপেই কি সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে দেবেন বিরাট। নাকি আরও অপেক্ষা করতে হবে তাঁকে। আর এবার এই নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কর। গাভাস্করের মতে বিশ্বকাপেই শতরানের রেকর্ড গড়বেন বিরাট। এমনকি, কোন ম্যাচে তিনি ৫০তম শতরান করবেন সেটিও জানিয়েছেন গাভাস্কর।

এই নিয়ে চ্যানেলের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কর বলেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নিজের ৫০তম শতরান করবে বিরাট। কারণ, সেদিনই ৫ নভেম্বর বিরাটের জন্মদিন। তাই এর থেকে ভাল মঞ্চ হতে পারে না। ইডেনের দর্শকের সামনে এই শতরানের আনন্দও অনেক বেশি।”

এরপরই গাভাস্কর আরও বলেন,”ইডেনের যা পিচ তা বিরাটের ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। ওখানে ভাল শট খেললে বাউন্ডারি পেতে সমস্যা হয় না। প্রত্যেক ক্রিকেটারের জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দেয় ইডেনের গ্যালারি। তাই এত বড় একটা রেকর্ড ওখানে হওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শতরান করলে বিরাটের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে।”

এই মুহূর্তে বিরাটের শতরানের সংখ্যা ৪৮টি। কোন ম‍্যাচে ৪৯ শতরান রান হবে, সেটিও বলে দিলেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন, “ইডেনে নামার আগে আরও দুটো ম্যাচ খেলবে বিরাট। একটা ইংল্যান্ড ও একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই দুটো ম্যাচের মধ্যে একটাতে ৪৯তম শতরান করবে বিরাট। তবে ৫০ হবে কলকাতাতেই।”

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...