Monday, February 2, 2026

সকাল থেকেই কাঁপছে মোবাইল! হঠাৎ হঠাৎ বিকট শব্দে ভী.ত ইউজাররা

Date:

Share post:

শুক্রবারের সকাল থেকেই আচমকা বিকট শব্দ (bizarre sound) করে কেঁপে উঠছে মোবাইল (Mobile Message)। এরকম ঘটনা যে কোন মানুষকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেউ কেউ ভাবছেন মোবাইলে বুঝি ভাইরাস অ্যাটাক হল , কেউ কেউ অজানা আতঙ্কে ভুগতে শুরু করেছেন। অনেকে আবার সোজা মোবাইলের দোকানে ছুটলেন মুঠোফোনের অসুখ সারাতে। তবে আসল ব্যাপারটা জানেন না অনেকেই। মোবাইল ফোনের বিশেষ একটি মেসেজের কারণে এমন ঘটনা ঘটছে। ভারত সরকারের টেলি কমিউনিকেশন বিভাগের (Tele Communication Department, Government of India)তরফে একটি জরুরি মেসেজ (Emergency alert)পাঠানো হচ্ছে, যেটাকে এমার্জেন্সি অ্যালার্ট নাম দেওয়া হয়েছে।

কী কারণে এই মেসেজ?

দেশের টেলিকমিউনিকেশন মন্ত্রক এই বছরের জুলাই মাসে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলে একটি কর্মসূচি শুরু করেছে। এর লক্ষ্য হল, জরুরি অবস্থা তৈরি হলে দেশের নাগরিকদের সহজেই যাতে অ্যালার্ট করা যায়। তারই পরীক্ষা চলছে। মাস খানেক আগেও এরকমই ঘটনা ঘটেছিল। ভূমিকম্প, ঝড়, ঘূর্ণিঝড়, সুনামি, বন্যা, ধসের মতো ঘটনায় সাধারণকে অ্যালার্ট করার জন্য এই মেসেজ পাঠানো যায় কিনা তারই প্রতীকি পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরুরি সেই মেসেজে লেখা রয়েছে – “এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষামূলক বার্তা। অনুগ্রহ করে এই বার্তাটি উপেক্ষা করুন কারণ আপনার পক্ষ থেকে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই।” স্মার্টফোন, স্মার্টওয়াচ সহ বিভিন্ন ডিভাইসে এই মেসেজ পাঠানো হচ্ছে। তাই আপনার চিন্তার কোন কারণ নেই, এটি জননিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে প্যান-ইন্ডিয়া এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম (Pan India Emergency Alert System) পরীক্ষার একটি অংশ মাত্র। এরকম মেসেজ পেলে আপনি বিষয়টিকে এড়িয়ে যান।

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...