Sunday, May 17, 2026

ম.দের টাকা না দেওয়ার স্ত্রীকে খু.ন করে পলাতক স্বামী

Date:

Share post:

স্ত্রীকে নৃশংসভাবে খুন করে মাটিতে পুঁতে পলাতক স্বামী। ঘটনা বারুইপুর থানার শিখরবালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, রবিন মন্ডলের সঙ্গে বছর কুড়ি আগে বিয়ে হয় ওই গ্রামেরই অঞ্জলি মন্ডলের। তাঁদের দুই পুত্র সন্তানও আছে। তারা মামার বাড়িতেই থাকে।

অভিযোগ, ছেলেদের উপরেও মদ্যপ অবস্থায় মারধর করত রবিন। তাই তাদের মামার বাড়িতে পাঠিয়ে দেন অঞ্জলি। পুলিশ সূত্রে খবর, গুণধর রবিন বেআইনি মদ বিক্রির সঙ্গেও যুক্ত। তার নামে একাধিক মামলা আছে। বহুবার জেলও খেটেছে। পুজোর জামিন পেয়ে বাড়ি ফেরে রবিন। আর বিজয়া দশমীর দিন শেষবার দেখা গিয়েছিল তাঁর স্ত্রী অঞ্জলিকে। স্ত্রী মদের টাকা না দেওয়ায় ওইদিনই ঝামেলা হয় দুজনের। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি অঞ্জলির। ওইদিনই তাঁকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের।

শনিবার সকালে ছাগল রাখার ঘরে গিয়ে দেখে সেখানেই মাটি খুড়ে পুঁতে দেওয়া হয়েছে অঞ্জলিকে। বিষয়টি জানাজানি হতেই পলাতক রবিন। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মেজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকাজ শুরু হয়। উপস্থিত ছিলেন পুলিশের বড় কর্তারাও।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...